ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
এবারের বিপিএলে টুর্নামেন্ট সেরার দৌড়ে এগিয়ে আছেন যে!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের দশম আসরের গ্রুফ পর্ব শেষ হয়েছে। রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বুড়িশাল এবং চিটাগং চ্যালেঞ্জার্স প্রথম রাউন্ডের পর প্লে অফের টিকিট নিশ্চিত করেছে। উড়ন্ত সূচনায করেও হেরেছে খুলনা টাইগাররা। টানা ১১ হারে বিপিএলের ইতিহাসে লজ্জাজনক রেকর্ড গড়ল ঢাকা ।
মাসব্যাপী এই বিপিএলে সবচেয়ে আলোচিত পারফর্মারও কম নয়। যদিও এবার এই অর্থে দেখা মেলেনি উঠতি তারকার। এমনকি তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং তাওহিদ হারিদয়ের মতো সুপরিচিত তারকারাও পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন।
তার মধ্যে চট্টগ্রামের তানজিদ তামিম কিংবা কুমিলা জাকির আলী অনিকের মন মাতানো নক। দল আবার ব্যর্থ হলেও বল হাতে দুর্দান্ত ছিলেন ঢাকার শরীফ ইসলাম। তবে টুর্নামেন্টে সেরা হওয়ার দৌড়ে নেই আল শরীফ। তবে হিট লিস্টের শীর্ষে রয়েছে তিনজন।
সাকিব আল হাসান
সাকিবের জন্য এবারের আসরটা বলা চলে মিশ্র। চোখের সমস্যার কারণে টুর্নামেন্টের শুরুর দিকে দুই ম্যাচে ব্যাটই করেননি। আবার তিন ম্যাচে ছিলেন সুপার ফ্লপ। কিন্তু এরপরেই যেন ছন্দে বাংলাদেশের এই অলরাউন্ডার। ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ছিটিয়েছেন। তাতে ভক্তদের মাঝেও এসেছে স্বস্তি। এখন পর্যন্ত সাকিবকেই এবারের বিপিএলের সেরা তারকা বললে অত্যুক্তি হয়না।
সাকিব অবশ্য বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কারটা অনেকটা নিজের ব্যক্তিগত সম্পদ করে নিয়েছেন। এখন পর্যন্ত চারবার জিতেছেন টুর্নামেন্ট সেরার খেতাব। এবারও আছেন সেই দৌড়ে। এখন পর্যন্ত ১১ ম্যাচে করেছেন ২৪৯ রান। ২৭.৬৭ গড় আর ১৬৮ বেশি স্ট্রাইকরেট তার নামের পাশে।
অন্যদিকে বল হাতেও সফল সাকিব। ১১ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। প্রতি উইকেটের জন্য খরচ করেছেন ১৫.৫৩ রান। ব্যাটিং তালিকায় শীর্ষ দশের কিছুটা বাইরে থাকলেও বোলারদের তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে। প্লে-অফে এখনো ম্যাচ বাকি সাকিবের। সংখ্যাগুলোকে নিশ্চিতভাবেই বাড়ানোর সুযোগ পাচ্ছেন তিনি।
তামিম ইকবাল
বিপিএলে রানের প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন তামিম ইকবাল। বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক চট্টগ্রামের এই লোকাল হিরো। ১২ ম্যাচে ৩৯১ রান নিয়ে এবারের বিপিউএলেও আছেন ওপরের দিকেই। স্ট্রাইক রেট ১২৬ এর কিছু বেশি। গড় ৩২.৫৮। বরিশালের প্লে-অফ দৌড়ে তামিম রেখেছেন বড় ভূমিকা।
এখন পর্যন্ত দুই ফিফটির দেখা পাওয়া তামিম এবারের বিপিএলে ৪০ চারের পাশাপাশি হাঁকিয়েছেন ১৫ ছয়। প্লে-অফ পর্বের পর তামিম নিজেকে কোথায় নিয়ে যান, সেটাই দেখার বিষয়।
তাওহিদ হৃদয়
১২ ম্যাচে ৩৮৩ রান। করেছেন ১ সেঞ্চুরি। আছে এক ফিফটিও। প্রায় ১৫০ এর কাছাকাছি স্ট্রাইকরেটে ব্যাট চালিয়েছেন দেশের ক্রিকেটের নতুন এই সেনসেশন। সিলেটের জার্সিতে গত মৌসুমে ছিলেন দুর্দান্ত। সেই ফর্মটা টেনে এনেছেন কুমিল্লার জার্সিতেও। ৩৮ এর বেশি গড় তাকে রেখেছে বিপিএলের সেরাদের দৌড়ে।
কুমিল্লা গ্রুপপর্ব শেষ করেছে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল হিসেবে। সেই সাফল্যের বড় কারিগর ছিলেন হৃদয়। হৃদয় বিশ্বকাপে ছিলেন ব্যর্থ। রানে ফেরার পর বিপিএলের সেরা খেলোয়াড় হওয়ার দিকেও নজর থাকবে তার।
তানজিদ হাসান তামিম
ক্রিকেট বিশ্বকাপেন তানজিদ তামিম ছিলেন তামিম ইকবালের বিকল্প পছন্দ। শেষ পর্যন্ত তাকে খেলতে হয়েছে পুরো আসর। বৈশ্বিক ওই আসরে নিজেকে সেভাবে মেলে ধরা হয়নি তার। এবারের বিপিএলে অবশ্য রানের ধারায় আছেন তিনি। দেশি কোচ তুষার ইমরানের অধীন নিজেকে রেখেছেন আলোচনায়।
বিপিএলে দেশীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ এবং এবারের বিপিএলের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই ওপেনার। ১১ ম্যাচে ৩৮২ রান নিয়ে আছেন সেরা ব্যাটারের তালিকার তিনে। ২ ফিফটি আর ১ সেঞ্চুরি আছে তার নামের পাশে। প্লে-অফে চট্টগ্রামের পারফরম্যান্সও অনেকটা নির্ভর করবে তার ওপর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE