ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শেষ ম্যাচে খুলনাকে হারিয়ে যা বললেন অধিনায়ক মিঠুন
গত মৌসুমে কাছাকাছি এসেও শিরোপা ছুঁতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। এবার তাদের এই হতাশা থেকে মুক্তির সুযোগ ছিল। কিন্তু মৌসুমের প্রথমার্ধে তারা খারাপ শুরু করে এবং প্লে অফের রেস থেকে ছিটকে পড়ে। প্রথম পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছে তারা।
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে পর সিলেট ঘুরে দাঁড়ায় মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে যারা ৫ ম্যাচেও জয় পায়নি। সিলেট তাদের পরের ৭ ম্যাচে মিঠুনের নেতৃত্বে খেলেছে, জিতেছে ৫ ম্যাচে আর হেরেছে ২ টিতে। তাই পরিসংখ্যান দেখলে মিঠুনকে সফল হিসেবেই আখ্যায়িত করতে হবে।
গতকালের ম্যাচের পর সংবাদ সম্মেলনে মিঠুন অধিনায়কত্ব নিয়ে বলেন, "আমি মনে করি না এটা খুব কঠিন ছিল" এর আগেও অনেক টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েছি। এটা নতুন কিছু বলে মনে হচ্ছে না। আমি চেষ্টা করেছি প্রত্যেক খেলোয়াড়কে একসঙ্গে রাখার। আমি তাদের আরামদায়ক পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি। এগুলো সাধারণ বিষয়। ক্ষেত্র ব্যবস্থাপনা জাদু বা বিজ্ঞান নয়। যদি প্রক্রিয়াটি সঠিক হয় এবং সঠিক সময়ে সঠিক কাজ করা হয়, আমি মনে করি কাজটি সহজ হয়ে যায়।
শেষ ৭ ম্যাচে দলের সঙ্গে না থাকলেও সবসময় যোগাযোগ রেখেছেন মাশরাফি এমনটাই জানান মিঠুন, 'আসলে মাশরাফি ভাইকে আমি অনেক ছোটবেলা থেকেই চিনি। উনি খুব ভালো মোটিভেটর। উনি ড্রেসিংরুমে থাকলে আলাদা একটা মজা থাকে। সবার সঙ্গে খুব তাড়াতাড়ি মিশতে পারে, ক্লোজ হয়ে যেতে পারে। এটা অন্য সবার থেকে তার আলাদা একটা গুণ।'
'দলে যখন ছিলেন না তখনও ঠিকই আমাদের সাথে দেখা করেছেন, হোটেলে এসেছেন। উনি সবসময় আমাদের মধ্যেই ছিলেন। এমন না যে, মাঠে নেই বলে একদমই নেই। আমরা সবাই জানি টিমের সাথে মাশরাফি ভাই কিভাবে জড়িত, প্রত্যেকটা জিনিসেই উনার ফিডব্যাক থাকত।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE