ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
আবারও মিরপুরের উইকেট নিয়ে বড় ধরনের অভিযোগ করলেন বিদেশিরা
এবারের বিপিএলের গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হয়েছে গতকাল। মিরপুরে গতকালের দুটি ম্যাচে লো স্কোরিং ছিল। রাতের ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। ম্যাচ হারের পর খুলনার বিদেশি ক্রিকেটার ওয়েন পার্নেল মনে করিয়ে দিলেন কম রানের কথা।
"প্রথমত, চট্টগ্রামের উইকেট খুব ভালো ছিল। এটা ব্যাটসম্যানদের জন্য ভালো ছিল। এটা অবশ্যই বোলারদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। মানুষ টি-টোয়েন্টি ক্রিকেট দেখে হাই-স্কোরিং ম্যাচগুলো দেখার জন্য। আমার মনে হয় না কেউ ১৩০-১৪০ রানের ম্যাচ দেখতে চায়।
বোলার হিসেবে এটা আমাদের জন্য কঠিন। কিন্তু আমি যদি জানি এটা একটা উচ্চ-স্কোরিং খেলা হতে চলেছে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ হবে। দর্শকদের জন্য এবং ব্যাটারদের জন্য বিষয়টি ভালো। বড় রান করার ক্ষেত্রে কীভাবে ইনিংস গড়তে হবে এসব বিষয়গুলো ব্যাটাররা শিখতে পারবে।
পারনেল আরও বলেন, এখানে কিছুটা ভিন্ন ধরনের দক্ষতা নিয়ে আসতে হবে আপনাকে। বেশিরভাগ ব্যাটার এখানে ১০০ এর চেয়ে সামান্য বেশি স্ট্রাইকরেটে ব্যাট করছিল। আগের ম্যাচটাও তো লো স্কোরিং হল। এমন ম্যাচ দেখাটা আসলেই বেশ কঠিন।
আমার মনে হয় সবাই হাইস্কোরিং ম্যাচ দেখতে চায়। যেকোনো টুর্নামেন্টে ভালো উইকেট থাকলে সবাই ভালো করার জন্য চাপে থাকে। যখন উইকেট ভালো থাকবে ব্যাটারদের বড় রান করার চাপ থাকবে। বোলাররাও চেষ্টা করবে ব্যাটারদের আটকে রাখার। অনেক সময় বাজে বল করে এমন উইকেটে পার পেয়ে যাওয়া যায়। এটা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ভালো নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE