ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মুস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচ কখন কবে দেখে নিন
জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আংশিক সূচি ঘোষণা করা হয়েছে। ২২ মার্চ উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি হবে। এবার চেন্নাইয়ের হয়ে খেলতে চলেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। কিন্তু পরের মৌসুমের আগেই তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজি। তাই ফিজ নিলামের একটি নতুন দল পেয়েছেন। গত ডিসেম্বরে মিনি-নিলামে চেন্নাই সুপার কিংস তাকে ২ কোটি রুপিতে কিনেছিল।
তবে পুরো মৌসুমে তাকে পাবে না চেন্নাই। কারণ ২২ মার্চ থেকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ২৬ মে হতে পারে। ফ্র্যাঞ্চাইজিতে মুস্তাফিজ থাকবেন ১২ মে পর্যন্ত। বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না তিনি। বাঁহাতি এই পেসারকে ৫১ দিনের জন্য ছেড়ে দিবে বিসিবি।
ফিজ এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরও তিনটি দলের হয়ে খেলেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২০১৬ মৌসুমে তার অভিষেক হয়। এরপর খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। গত টুর্নামেন্টে দিল্লির হয়ে খেলেছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৪৮ ম্যাচে ৪৭ উইকেট নিয়েছেন তিনি। যেখানে তিনি ওভার প্রতি রান খরচ করেছেন আটের একটু কম করে। তার বোলিং গড় প্রায় ৩০ এবং স্ট্রাইকরেট প্রায় ২৩।
ভারতের লোকসভা নির্বাচনের কারণে আইপিএলের প্রথম দুই সপ্তাহের সূচি প্রকাশ করা হয়েছে। যেখানে ২১টি ম্যাচ মাঠে গড়াবে। প্রতিটি দল অন্তত চারটি করে ম্যাচ পাচ্ছে।
চেন্নাইয়ের আংশিক ম্যাচসূচি
চেন্নাই বনাম আরসিবি- ২২ মার্চ (চেন্নাই, রাত সাড়ে ৮টা)।
চেন্নাই বনাম গুজরাট- ২৬ মার্চ (চেন্নাই, রাত ৮টা)।
দিল্লি বনাম চেন্নাই- ৩১ মার্চ (ভাইজ্যাগ, রাত ৮টা)।
হায়দরাবাদ বনাম চেন্নাই- ৫ এপ্রিল (হায়দরাবাদ, রাত ৮টা)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE