ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
অবশেষে তামিম-সাকিবের সেই উদযাপন নিয়ে কথা বললো বিসিবি
সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে দ্বন্দ্ব খুব শিগগিরই শেষ হচ্ছে না। বিশেষ করে চট্টগ্রামে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের বিপিএল ম্যাচের পর এই তিক্ততা যেন নতুন মাত্রায় পৌঁছায়। তামিমের উইকেট নেন সাকিব।
আবারও তামিম ইকবাল সাকিবের আউটকে ব্যঙ্গ করে উদযাপন করলেন। দুই অভিজ্ঞ ক্রিকেটারের এমন কাণ্ডে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী বলেন, 'এটা তো আপনারা বেশি উপভোগ করেন। আপনারা তো চান এরকম রোমাঞ্চকর কিছু হোক, ভালোই লেগেছে। এটা ইতিবাচক।
সেই ম্যাচে ঘটনার সূত্রপাত বরিশালের ইনিংসে। ওপেনিংয়ে ব্যাট করতে আসেন তামিম। চট্টগ্রামের রানপ্রসবা উইকেটে ব্যাট হাতে জ্বলে উঠতে সময় নেননি লোকাল বয় তামিম। ১৯ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৩ রান করে ফেলেছিলেন। কিন্তু তখনই বিপত্তি। সাকিবের বাড়তি বাউন্সের বলে বেসামাল তামিম। ইনিংসের চুতর্থ ওভারে বল করতে এসে প্রথম বলেই তামিমকে সাজঘরে পাঠান সাকিব।
আউট করে নিজের চিরায়িত স্বাভাবিক সেলিব্রেশন করেন তিনি। তামিমের দিকে তাকিয়ে এক হাত তুলে মুষ্টিবদ্ধ অবস্থায় উদযাপন করেন সাকিব। সেখানেই থামে বিষয়টি। কিন্তু সাকিবের বলে আউট হওয়াটা যেন গেঁথে ছিল তামিমের মাঝে। পুরাতন বন্ধুর প্রতি তিক্ততা কতখানি, তা টের পাওয়া গেল রংপুরের ইনিংস চলাকালে। ব্যাট করতে নেমে চট্টগ্রামে আলো ছড়িয়েছেন সাকিব নিজেও।
১৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করেন তিনি। তবে উড়িয়ে মারতে গিয়ে ইনিংস বড় করা হয়নি তার। মেহেদী হাসান মিরাজের বলে বাউন্ডারি লাইনে ফিল্ডার প্রীতম কুমারের হাতে ক্যাচ দেন সাকিব। এরপরেই সাকিবের উদযাপনটা কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে নকল করেন তামিম। সেই ভিডিও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বড়পর্দায় যেমন ধরা পড়েছে। তেমনি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুই বন্ধুর সম্পর্কের তিক্ততা নিয়ে আলোচনাও চলছে নতুন আঙ্গিকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE