ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
দুই তারকা ক্রিকেটার হারিয়ে নতুন শক্তি যোগ করলো বরিশাল
তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল এখনো প্লে অফ নিশ্চিত করতে পারেনি। প্লে অফে তাদের জায়গা নির্ভর করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শেষ রাউন্ড রবিন ম্যাচের ওপর। আগামী শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে কিছু সমস্যার মুখোমুখি বরিশাল। কারণ দলের দুই বিদেশি তারকা কেশব মহারাজ ও টম ব্যান্টন ইতিমধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বিদায় নিয়েছেন। তবে বরিশাল সমর্থকদের জন্য কিছু স্বস্তিদায়ক খবর আছে এই দুই ক্রিকেটারের অভাব মেটাতে জেমস ফুলারকে দলে যোগ করেছে ফরচুন।
আজ বিকেলে বাংলাদেশে আসবেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই ফাস্ট বোলার। আজ বরিশালের টিম হোটেলে যোগ দেবেন তিনি। আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে তাকে।
এদিকে দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার ডেভিড মিলারের বরিশালে যোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল। তবে তিনি কবে নাগাদ আসবেন সেটি নিশ্চিত করে জানা যায়নি। এর ভেতর মিলার দলটিতে যোগ না দিলে বিদেশি ক্রিকেটারের কোটা পূরণ করতে বেগ পেতে হবে দলটির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE