ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই ২ বিদেশি তারকা হারাল বরিশাল
তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল এখনও চলতি বিপিএলের প্লে-অপ নিশ্চিত করতে পারেনি। প্লে অফে তাদের জায়গা নির্ভর করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শেষ রাউন্ড রবিন ম্যাচের ওপর। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুই দল তাদের ফাইনাল ম্যাচ খেলবে। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সমস্যায় পড়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। তাদের বিদেশী তারকা কেশব মহারাজ এবং টম ব্যান্টন বিপিএল ছেড়েছেন।
মূলত ইনজুরির কারণে গতকাল বিপিএল ছেড়েছেন দুই ক্রিকেটার। দলীয় একটি স্পোর্টস আওয়ার ২৪কে এ তথ্য নিশ্চিত করেছে। তাই কুমিল্লার বিপক্ষে মাঠে নামার আগে বেশ বিপাকে পড়েছে দলটি।
এদিকে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান মার্কুটি ডেভিড মিলারের বরিশালে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে। তবে কবে আসবে তা নিশ্চিত করা হয়নি। এতে মিলারের দলে না এলে বিদেশি ক্রিকেটার কোটা পূরণেও বেগ পেতে পারে দল।
লিগ পর্বে ১১ ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে বরিশাল। এতে মোট ১২ পয়েন্ট নিয়ে তামিমের দলটি টেবিলের চারে রয়েছে। লিগ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে বরিশাল। এই ম্যাচে জয় পেলে কোনো সমীকরণই বরিশালকে প্লে-অফ খেলতে আটকাতে পারবে না। কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের দিকে। প্লে-অফে ওঠার দৌড়ে এনামুল হক বিজয়ের খুলনা তামিমদের বড় বাধা হতে পারে!
আসরে ১১ ম্যাচে পাঁচটিতে জয় পেয়েছে খুলনা টাইগার্স। ১০ পয়েন্ট নিয়ে বিজয়ের দলটি বরিশালের পরই রয়েছে। লিগ পর্বের শেষ দিনে কুমিল্লার কাছে বরিশাল যেন বড় ব্যবধানে হারে সেই কামনা করবে বিজয়-আফিফরা। এর পেছনে কারণও আছে। বরিশালের নেট রানরেট +.৪৩৪। আর বিজয়ের খুলনার নেট রানরেট -.৪০০। প্লে-অফে যেতে পয়েন্ট সমান করার পর রানরেটেও বরিশালকে টপকাতে হবে খুলনার। তবে সেটা বেশ কঠিনই বটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE