ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিপিএল বিধ্বংসী সেঞ্চুরিতে তিন রেকর্ড পকেটে নিলেন তামিম
জিতলে প্লে অফ নিশ্চিত হবে। এমন সমীকরণের মুখে খুলনা টাইগার্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপেনার দুর্দান্তভাবে ওপেন করেন তানজিদ হাসান তামিম। তার সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে চট্টগ্রাম।
সেঞ্চুরি থেকে এক ধাপ দূরে থাকতে জেসন হোল্ডারের বল সাবধানে খেলেছেন তামিম। দৌড়ানোর চেষ্টা করার সময়ও থামলেন। পরের বলেই বিপিএলে প্রথম সেঞ্চুরি পান তিনি। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই তরুণের প্রথম সেঞ্চুরি। সব মিলিয়ে বিপিএলের ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ স্কোর।
এদিন এক সেঞ্চুরিতে তিন রেকর্ড নিজের করে নেন তানজিদ তামিম। রেকর্ড ৩টি হলো-
তামিমের সেঞ্চুরিটি বিপিএলের ৫ম সর্বোচ্চ স্কোর। সমান ১১৬ রানের ইনিংস রয়েছে আরও দুজনের। তারা হলেন দুই ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল এবং লেন্ডন সিমন্স।
বিপিএলের ১০ আসরে এটি দেশীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ স্কোর। যেখানে সবার ওপরে সাবেক অধিনায়ক তামিম ইকবালের অপরাজিত ১৪১ রানের ইনিংস। এরপরেই রয়েছে আরেক টাইগার ক্রিকেটার সাব্বির রহমানের ১২২ রান।
তামিমের সেঞ্চুরিটি চলতি বিপিএলে সর্বোচ্চ স্কোর। ছাড়িয়ে গিয়েছেন উইল জ্যাকস এবং তাওহিদ হৃদয়ের ১০৮ রানের ইনিংসকে। এছাড়াও বিপিএলে চট্টগ্রামের মাঠে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।
ইনিংসের শুরু থেকেই এদিন বিধ্বংসী ছিলেন চট্টগ্রাম ওপেনার। ৭ চার আর ৭ ছয়ে ৫৮ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান। বিপিএলের চলতি আসরে এটি তৃতীয় আর দেশীয়দের মধ্যে এটি দ্বিতীয় শতক। সেঞ্চুরি করেই থামেননি তামিমের ব্যাট। নিজের ইনিংসকে টেনে নিয়েছেন ১১৬ পর্যন্ত। এবারের বিপিএলে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
ডু অর ডাই ম্যাচে চট্টগ্রাম অধিনায়ক টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এদিন চট্টগ্রামের জার্সিতে ডেব্যু হয় আরব আমিরাতের বোলিং অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিমের। কিন্তু তিনি অভিষেকটা রাঙাতে ব্যর্থ হন। এরপরেই দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বগুড়ার এই ক্রিকেটার। ওয়েইন পার্নেরের বলে বোল্ড হয়ে বিদায় নেয়ার আগে ৬৫ বলে ৮ ছক্কা আর ৮ চার দিয়ে নিজের ১১৬ রানের ইনিংসটি সাজান তিনি।
তানজিদ যখন আউট হন ততক্ষণে চট্টগ্রামের স্কোরবোর্ডে রান ১৭০। এদিন তামিমের আগ্রাসন থেকে রেহাই পায়নি কেউই। অনেক চেষ্টা করেও তাকে আটকানোর রাস্তা পায়নি খুলনার বোলাররা। প্রথম ১০ বলে ১০ রান করা তামিম সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছেন প্রতিপক্ষ বোলারদের ওপর। তামিমের ঝড়ের মুখে সবচেয়ে বেশি পড়েছেন খুলনার বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আরিফ আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE