ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ক্রিকেট বিশ্বে বাবরের নতুন রেকর্ড
কয়েকদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত সময় কাটিয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। চলমান পিএসএল মৌসুমেও ব্যাট হাতে এই ধারাবাহিক পারফরম্যান্স ধরে রেখেছেন তিনি। পেশোয়ার জালমির অধিনায়ক এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচে পঞ্চাশের বেশি রান করেছেন। তাই টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়েছেন বাবর।
আজ (বুধবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হবে বাবরের পেশোয়ার জালমি দল। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে এই রেকর্ড গড়েন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। বাবর টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করতে মোট ২৭১ টি ইনিংস খেলেছেন। এটি করে তিনি ক্রিস গেইলকে ছাড়িয়ে গেলেন যিনি এর আগে ১০ হাজার রানের ক্লাবে পৌঁছানোর দ্রুততম ক্রিকেটার হওয়ার রেকর্ডটি করেছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার এই মাইলফলক ছুঁতে ২৮৫ টি-টোয়েন্টি ইনিংস খেলেছেন। এরপর ছিলেন ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি। ২৯৯ ম্যাচে রান করে ১০ হাজারর ক্লাবে প্রবেশ করেন প্রাক্তন অধিনায়ক। শর্টস্টপ ক্রিকেটে ১০ হাজার ক্লাবের ১২ জন 'এলিট সদস্য' রয়েছে। এর শেষ সদস্য বাবর।
ফরম্যাটটিতে সর্বোচ্চ রানের তালিকায় সবার ওপরে আছেন সাবেক ক্যারিবীয় ওপেনার গেইল। এরপর যথাক্রমে আছেন শোয়েব মালিক, কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জস বাটলার, কলিন মানরো, জেমস ভিন্স, ডেভিড মিলার ও বাবর আজম।
বাবরের এমন মাইলফলকের সময়েও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই পেশোয়ার। প্রথম ম্যাচে তারা বড় স্কোর গড়েও হেরে যায় ইসলামাবাদের কাছে। দ্বিতীয় ম্যাচে আজ বাবর ও রভম্যান পাওয়েলের ব্যাটে পেশোয়ার বেশ ভালো অবস্থানে ছিল। কিন্তু এই দুই ক্রিকেটারের বিদায়ের পর শুরু হয় ব্যাটিং ধস। ফলে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগে দলটি ১৫৪ রানে গুটিয়ে যায়।
এর আগে পেশোয়ারের প্রথম ম্যাচটিতে বাবর পিএসএলের একমাত্র ক্রিকেটার হিসেবে তিন হাজার রান পূর্ণ করেছিলেন। এছাড়া অন্য কোনো ক্রিকেটার আড়াই হাজার রানও পার হতে পারেননি। এর আগে বিপিএল ছাড়ার মুহূর্তেও টুর্নামেন্টটির সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন বাবর। সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে তিনি ভালো অবস্থানে রেখে যান। এরপর রংপুরও সেই ছন্দ ধরে রেখে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE