ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

আবারও বাবা হলেন বিরাট কোহলি

২০২৪ ফেব্রুয়ারি ২১ ১৯:১৬:১২

আবারও বাবা হলেন বিরাট কোহলি

পোস্টার বয় বিরাট কোহলি। কন্যার পর কোহলি ও আনুশকার এখন একটি পুত্র সন্তান রয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই দম্পতি। ইনস্টাগ্রামে কোহলি ও আনুশকা একই পোস্ট শেয়ার করে লিখেন, ‘অনেক আনন্দ ও ভালোবাসায় আমাদের হৃদয় ভরে গেছে।

সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্রসন্তান অকায়ের জন্ম হয়েছে। ভামিকার ছোট ভাই পৃথিবীতে এসেছে। আমরা আপনাদের কাছে আশীর্বাদ ও শুভকামনা চাই৷ আমাদের গোপনীয়তাকে সন্মান করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। চলমান ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন কোহলি।

এ নিয়ে আলোচনাও হচ্ছিল বেশ। তবে সন্তানের বিষটি গোপন রাখেন কোহলি। সন্তান জন্মলাভের পাঁচদিন পর বিষটি সামনে আনেন এই দম্পতি। ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। ২০২১ সালে তাদের ঘর আলোকিত করে কন্যাসন্তান ভামিকার জন্ম হয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ