ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাকিবকে তাড়া করে বেড়াচ্ছে হাসারাঙ্গা
কয়েক দিন আগে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সামগ্রিকভাবে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। এবার টি-টোয়েন্টিতে টাইগার অলরাউন্ডারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সামগ্রিক র্যাঙ্কিংয়ে বিরাট লাফ দিয়েছেন এই লঙ্কান তারকা।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ (বুধবার) তাদের হালনাগাদ সাপ্তাহিক র্যাঙ্কিং প্রকাশ করেছে। সর্বকালের টি-টোয়েন্টি খেলোয়াড়দের র্যাঙ্কিংয়ে সাকিব সবার আগে। টাইগার অলরাউন্ডারের রেটিং ২৫৬। ওয়ানিন্দু হাসরাঙ্গা অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাত ধাপ উপরে উঠে এসেছেন। লঙ্কান অলরাউন্ডারের রেটিং ২৩৯ পয়েন্ট।
ভারতে ওয়ানডে বিশ্বকাপ শেষে বাদ পড়ায় এখনো জাতীয় দলে জায়গা পাননি সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজে খেলছেন না। বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে।
অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই ম্যাচ খেলে ৪.৮৭ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। ব্যাটিংয়ে ২১৭.০৭ স্ট্রাইকরেট ও ৪৪.৫ গড়ে করেছেন ৮৯ রান।
টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়েও একধাপ এগিয়েছেন হাসারাঙ্গা। ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছেন তিনি। ৭২৬ রেটিং নিয়ে শীর্ষে আছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ।
এদিকে, টেস্ট র্যাঙ্কিংয়ে লম্বা জাম্প দিয়েছেন ভারতীয় ওপেনার যশস্বী জসওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে দারুণ ছন্দে আছেন তরুণ এই ভারতীয় ব্যাটার। বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টের পর রাজকোটেও ডাবল সেঞ্চুরি করেছেন। যার ফলে টেস্ট র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে এখন আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে পৌঁছে গেছেন। ফর্মে থাকলে শিগগিরই সেরা দশে নিজে জায়গা করে নিতে পারেন তরুণ এই ব্যাটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE