ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাসেলের কাছে হেরে গেলো সাকিব!
জয়ের জন্য শেষ ২৪ বলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দরকার ছিল ৩৩ রান। হাসান মাহমুদের করা ১৭ তম ওভারে তিনটি চার ও দুটি ছক্কায় ২৫ রান করে সমীকরণ সহজ করেন আন্দ্রে রাসেল। পরের ওভারে শক্তিশালী ক্যারিবিয়ান ব্যাটসম্যান শেখ মাহদিকে ছক্কা মেরে ১৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন। ৬ উইকেটের জয়ে শীর্ষ দুইয়ে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে কুমিল্লা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে রংপুর। দলের পক্ষে নিশাম অপরাজিত ৬৯ রান করেন। জবাবে কুমিল্লা ১৭ ওভার ও ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ে পৌঁছে যায়।
১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে কুমিল্লা। ১১ বলে ১৫ রান করে সুনীল নারিন সাগরের বলে ফিরে গেলে ৩৬ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায়। তবে তাওহীদ হৃদয় তিনে নামতে ব্যর্থ হন। ইনফর্ম এই টপ অর্ডার ব্যাটার সিলভার ডাক খেয়েছেন।
৩৬ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন লিটন দাস ও মাহিদুল ইসলাম অঙ্কন। ৪৩ রান করে লিটন ফিরলে ভাঙে ৬৫ রানের জুটি। আর অঙ্কনের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৩৯ রান। আর শেষদিকে ঝড় তোলেন আন্দ্রে রাসেল। তার ব্যাট থেকে এসেছে ১২ বলে অপরাজিত ৪৩ রান।
এর আগে ব্যাট করতে নেমে ব্যর্থ রংপুরের দুই ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেছেন কিং। তার ব্যাট থেকে এসেছে ৬ বলে ৪ রান। আরেক ওপেনার রনি করেছেন ৮ বলে ১৪ রান। তিনে নেমে সাকিব আল হাসান দলের হাল ধরার চেষ্টা করেছিলেন। তবে এই অভিজ্ঞ অলরাউন্ডার ২৪ রানের বেশি করতে পারেননি।
এদিকে দ্রুত সাজঘরে ফেরেন নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসান। ফলে ৬৮ রানে টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারায় রংপুর। এরপর দলের হাল ধরেন জিমি নিশাম। এই কিউই এক প্রান্ত আগলে রেখে লড়াই করলেও আরেক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দল।
নিশামকে কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি। তারপরও নিজের ফিফটি তুলে নেন এই কিউই। তার অপরাজিত ৬৯ রানের ইনিংসে ভর করে কোনো রকমে দেড়শ ছুঁয়েছে সোহানের দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE