ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
তামিম-সাকিব দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন মুশফিকুর রহিম!
রংপুর বনাম বরিশালের মধ্যকার বিপিএল ম্যাচে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে অন্যরকম প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। ফরচুন বরিশালের তামিম ইকবালকে হারিয়েছেন রংপুর রাইডার্সের সাকিব আল হাসান। শুধু ম্যাচেই নয় দুজনের ব্যক্তিগত লড়াইয়েও এই ম্যাচে মাইলফলক উপহার দিতে পারেন সাকিব।
চট্টগ্রামের রনপ্রসবার উইকেটে ব্যাট হাতে জ্বলে উঠতে সময় লাগেনি স্থানীয় ছেলে তামিমের। তিনি ১৯ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৩ রান করেন। কিন্তু এরপরই লাগাম টেনে নেন সাকিব। বাড়তি বাউন্সে বোলিং করেন তামিমকে । ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই তামিমকে আউট করেন সাকিব।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরচুন বরিশালের ক্রিকেটার মুশফিকুর রহিম। স্বাভাবিকভাবেই তামিমের আউট বিষয়টি দিনের আলোচিত বিষয় হয়ে ওঠে। তবে এমন প্রশ্নে মুশফিককে একটু বিরক্তই মনে হচ্ছে। তিনিও একইভাবে বলেছেন: তামিম কি আগে সাকিবের বলে আউট হয়নাই? নাকি তামিম সাকিবের বলে ছক্কা মারেননি? যদি সেভাবে দেখেন, তাহলে হয়তো, আর যদি না দেখেন, সেটা ক্রিকেট জ্ঞানের ব্যাপার।
মুশফিক অবশ্য এমন আউটে ভুল কিছু দেখছেন না। কারণ হিসেবে জানিয়ে রাখলেন ব্যাটসম্যানকে ভুল করিয়ে আউট করতে স্রেফ একটা বলই লাগে। এছাড়া মুশফিক নিশ্চিত করলেন তামিম দ্বিধাদ্বন্দ্বে ছিলেন কিভাবে কি শট খেলবেন সেটা নিয়ে।
তামিমের আউটের ব্যাখ্যায় মুশফিক বলছিলেন, কারণ ওই বলটা যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে এর আগে যতগুলা বোলার বল করেছে গ্রিপ পায় নাই এক্সট্রা বাউন্স পায় নাই। ও যেই লেন্থে বল করেছে বলটা পড়ে একটু বাইট করেছে। তামিম একটু দ্বিধা দ্বন্দ্বে ছিল এটা পুল করবে নাকি ফ্লিক করে, গ্ল্যান্স করে এক রান নেবে। ব্যাটসম্যানের ভুল করতে একটা বলই লাগে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE