ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ইনজুরি শঙ্কা নিয়ে মাঠ ছাড়লেন মাহমুদউল্লাহ!
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে মুস্তাফিজুর রহমানের গুরুতর ইনজুরি চিন্তায় ফেলেছিল ভক্তদের। মাথায় আঘাত পেয়ে গতকাল (রোববার) হাসপাতালে যেতে হয় কাটার মাস্টারকে।
আজ দুশ্চিন্তা বাড়ালেন মাহমুদউল্লাহ রিয়াদ। রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে গিয়ে কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
তবে তাৎক্ষণিকভাবে মাহমুদউল্লাহর চোটের ধরণ জানা যায়নি। তিনি আবার খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়।
এর আগে রবিবার সকালে জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় ফিজ নিজেই আরেকটি ডেলিভারি করতে ফিরেছিলেন। এ সময় কোচ সালাহউদ্দিন তাকে ডাকলে তিনি মাথা ঘুরিয়ে সেখানে যাচ্ছিলেন। তখনই ব্যাটসম্যান লিটন দাস পেছন থেকে শট ছুড়লে মুস্তাফার মাথায় লাগে।
আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে বসে পড়েন মোস্তাফিজ। সতীর্থরা ছুটে আসেন। আসেন ডাক্তাররাও। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মাঠেই। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স এনে তাতে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
যদিও সিটি স্ক্যানের পর জানা গেছে, মোস্তাফিজের রিপোর্ট ভালো। অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়নি। যেটুকু ফেটেছে, সেটা বাইরে। শুধু চামড়া ফেটেছে। সেখানে সেলাই দেওয়া হয়েছে এবং ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE