ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
লিটনের ফিফটির পরও হারল কুমিল্লা পড়লো কঠিন সমীকরণে!
সিলেট স্ট্রাইকার্স বেনি হাউলের এ দুর্দান্ত সেট করেছিল। সেই রান তাড়া করতে গিয়ে লিটন দাসের ব্যাটে ভালো রান করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ইনিংসের মাঝপথে লাগাম টেনেছে সিলেট। জনসন চার্লস মঈন আলী ব্যর্থ হলে প্রয়োজনীয় রান ও বলের মধ্যে ব্যবধান বেড়ে যায়। লেইটন আন্দ্রে রাসেলকে ড্যাব করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সেই সূত্রটি মেলাতে পারেননি।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করেছিল সিলেট। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি তুলতে পারেনি কুমিল্লা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কুমিল্লার। ৫ বলে ৩ রান করে ইমরুল কায়েস সাজঘরে ফিরলে ভাঙে ১৬ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তাওহিদ হৃদয়।
তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৭ রান। চারে নেমে বেশ ভুগেছেন জনসন চার্লস। ২১ বলে ১২ রান করা এই ক্যারিবিয়ানকে মুক্তি দিয়েছেন শফিকুল ইসলাম। সিলেটের এই পেসার এদিন দুর্দান্ত ছিলন। মূলত তার নিয়ন্ত্রিত বোলিংয়েই মাঝের ওভার গুলোতে রানের চাকা টেনে ধরে সিলেট। মিডল অর্ডারে ব্যর্থ ছিলেন মঈন আলিও। এই ইংলিশ অলরাউন্ডার ৫ বল খেলে ডাক খেয়েছেন। এক প্রান্তে ব্যাটারদের এমন আসা-যাওয়ার মধ্যেও আরেক প্রান্তে দুর্দান্ত ছিলেন লিটন। তবে এই ওপেনার সময়মতো গিয়ার পরিবর্তন করতে পারেননি।
ফলে শেষ দিকে চাপ বেড়েছে। শেষ ওভারে লিটন সাজঘরে ফেরার আগে লিটনের ব্যাট থেকে এসেছে ৫৮ বলে ৮৫ রান। আর রাসেল করেছেন ১৪ বলে ২৩ রান। সিলেটের হয়ে ৩৩ রানে ৩ উইকেট শিকার করেছেন তানজিম সাকিব। এর আগে ব্যাট হাতে সিলেটকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাকির হাসান ও কেনার লুইস। ১৭ বলে ৩ বাউন্ডারিতে ১৮ রান করা জাকিরকে ফিরিয়ে ৪০ রানের জুটি ভাঙেন সুনীল নারাইন। জাকিরের পর সাজঘরে ফিরেছেন লুইসও। ২৫ বলে দুই চার ও সমান সংখ্যক ছক্কায় ৩৩ রান করেছেন তিনি।
আবারও ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ভুলে যাওয়ার মতো বিপিএলে আজ ১৮ বল মোকাবিলায় করেছেন মোটে ১২ রান। শেষ দিকে হাওয়েল ও মিঠুনের জুটিতে বড় সংগ্রহ গড়ে সিলেট। তাদের জুটিতে ৪২ বলে আসে ৭৭ রান। ২০ বলে ২৮ রান করেছেন মিঠুন। অন্যদিকে, ব্যক্তিগত পঞ্চাশ ছুয়েছেন হাওয়েল। শেষ পর্যন্ত ৩১ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬২ রান করে অপরাজিত ছিলেন। কুমিল্লার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিশাদ হোসেন ও সুনীল নারাইন। একটি উইকেট পেয়েছেন মুশফিক হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE