ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
তামিমের বাড়িতে সন্ধ্যায় মুখোমুখি সাকিব-তামিম!
কাগজে কলমে বিপিএলের শক্তিশালী দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দুই দলেরই স্কোয়াডে থাকা খেলোয়াড়দের তালিকা নজরকাড়া। সাকিব আল হাসান, জিমি নিশাম ও শেখ মেহেদি হাসানের সমন্বয়ে গঠিত রংপুর জয়ের পথে। অন্যদিকে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াজ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকারের মতো তারকারা ছুটে আসেন বরিশালে।
বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। এই দুই দলের লড়াই ছাপিয়ে আলোচনায় ছিলেন আরো দুই জন। তারা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। বয়সভিত্তিক দল থেকেই ছিলেন একে অন্যের বন্ধু। তবে সাম্প্রতিক সময়ে তাদের তিক্ততা উঠেছে চরমে। বিপিএলের মর্যাদার সেই লড়াইয়ে বরিশালের কাছে ৫ উইকেটে হেরেছিল রংপুর। এবার দ্বিতীয় লেগে মুখোমুখি হতে যাচ্ছে আবারো এই দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
ম্যাচের আবহে বাড়তি মাত্রা দিয়েছে এর ভেন্যু। তামিম ইকবালের নিজের শহর চট্টগ্রামে হবে এই ম্যাচ। গত কয়েক ম্যাচে পারফর্ম করার পরেও সাকিব চট্টলায় এসে দুয়ো শুনেছেন। আজ সেই মাত্রা ঠিক পৌঁছে যেতে পারে অন্য উচ্চতায়। তামিম ইকবালের সামনেও আছে চ্যালেঞ্জ। নিজের শহরে, আপন মানুষদের সামনে একটা ভাল ইনিংস নিশ্চিতভাবেই খেলতে চাইবেন ‘খান সাহেব’। বিশ্বকাপের আগেই রীতিমত বিস্ফোরিত হয়েছিল তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের দ্বন্দ। তামিম ভিডিওবার্তায় বলেছিলেন, তাকে পজিশন বদলে খেলতে বলা হয়েছিল।
যার পরিবর্তে নিজেকে তিনি সরিয়ে নেন বিশ্বকাপ থেকে। এর বিপরীতে সাকিব টিভি চ্যানেলে এসে প্রকাশ্যে সমালোচনা করেন তামিমের। এরপর থেকেই বারেবারে আলোচনার খোরাক হয়েছে তামিম-সাকিবের দ্বন্দ। বিপিএলের ক্ষেত্রেও এই ম্যাচে আছে বাড়তি উন্মাদনা। রংপুর রাইডার্স প্লে-অফ নিশ্চিত করে ফেললেও অনিশ্চিত অবস্থায় আছে বরিশাল। টুর্নামেন্টের সেরা দুই দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে হবে তামিম ইকবালের দলকে। দুই ম্যাচ থেকে অন্তত একটি ম্যাচেও যদি জয় আসে, তবে সেইফজোনে চলে যাবে তারকাখচিত দলটি।
১ ম্যাচ জিতলেও ১৪ পয়েন্ট হবে তাদের। সেক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ হয়েও প্লে-অফে যেতে পারে ফরচুন বরিশাল। আজ (সোমবার) তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। ২৩ ফেব্রুয়ারি তারা খেলবে কুমিল্লার বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE