ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিপিএলে আসলেন মিলার, খেলবেন কবে থেকে!
চলতি বিপিএলে ফরচুন বরিশাল সাজিয়েছে বড় তারকাদের দল। বিশেষ করে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে জাতীয় দলের সব বড় তারকাই আছেন মিজানুর রহমানের দলে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে সৌম্য সরকার ও মেহেদি হাসান মেরাজ।
বিদেশীদের থেকেও পিছিয়ে নেই তারা। প্রথমে আসেন ডনিথ উইলেজ এবং শোয়েব মালিকের মতো তারকারা। এখন আহমেদ শেহজাদ, আবিদ মাকয়, কেশব মহারাজ বা কাইল মায়ার্সের মতো বড় নাম রয়েছে। তবে আরও বড় খবর অপেক্ষা করছে বরিশাল ভক্তদের জন্য।
চলমান বিপিএলে খেলতে আসছেন ডেভিড মিলার। চলতি সপ্তাহেই বরিশাল শিবিরে যোগ দেবেন এই প্রোটিয়া ব্যাটার। তবে ফরচুন বরিশাল অনেক আগেই মিলারের যোগদানের ঘোষণা দেয়। তিনি কবে দলে যোগ দেবেন তা এখন জানা গেছে। আগামী ২১ ফেব্রুয়ারি তিনি ঢাকায় পা রাখবেন বলে জানা গেছে। এরপর বরিশালের পরবর্তী প্লে অফ ম্যাচ খেলবেন তিনি।
এর আগেও বিদেশি তারকা দলে সমানভাবে ভিড়িয়েছে বরিশাল। আহমেদ শেহজাদ, কেশব মহারাজরা তাদের প্রধান অস্ত্র। প্রথম ম্যাচে এসে বাজিমাত করেছেন কাইল মায়ার্সও। তবে নতুন করে ডেভিড মিলারের জন্য অপেক্ষা করছিল দলটি। প্রোটিয়া তারকা বরিশালের শিরোপা স্বপ্নে হতে পারেন তুরুপের তাস।
১০ ম্যাচ শেষ করা বরিশালের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছে বিপিএলের প্লে-অফ। তামিম ইকবালের দলের সমীকরণ সহজ। তবে তাদের প্রতিপক্ষ কিছুটা কঠিন। টুর্নামেন্টের সেরা দুই দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে হবে তামিম ইকবালের দলকে।
দুই ম্যাচ থেকে অন্তত একটি ম্যাচেও যদি জয় আসে, তবে সেইফজোনে চলে যাবে তারকাখচিত দলটি। ১ ম্যাচ জিতলেও ১৪ পয়েন্ট হবে তাদের। সেক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ হয়েও প্লে-অফে যেতে পারে ফরচুন বরিশাল। আজ (সোমবার) তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। ২৩ ফেব্রুয়ারি তারা খেলবে কুমিল্লার বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE