ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাকিবের পর প্লে-অফে তামিমের বরিশাল!
আরিফুল হক এবং বেনি হাওয়েল ব্যাপক চেষ্টা চালিয়েছিলেন।এমনকি ফরচুন বরিশালের দেওয়া ১৮৪ রানের টার্গেট টপকে যাওয়ার স্বপ্নটাও হয়ত দেখতে শুরু করেছিলেন সিলেটের সমর্থকদের কেউ কেউ। কিন্তু ওবেদ মাকুয়েই আরিফুলকে বিদায় করায় সিলেটের সম্ভাবনা শেষ হয়ে যায়। দশম ম্যাচে সপ্তম হারের পর সিলেটের বিদায় নিশ্চিত হয়ে যায়।
১০ ম্যাচের পর সিলেটের পয়েন্ট ৬। পরের দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১০। খুলনা টাইগার্স ও চিটাগং চ্যালেঞ্জার্সের সমান ১০ পয়েন্ট। চলতি মাসের ২০ তারিখ আবার মুখোমুখি হবে এই দুই দল। এই ম্যাচে যেকোনো একটি দল জিতলে সিলেটের নাগালের বাইরে চলে যাবে তারা। হিসাব-নিকাশ টিকে থাকলেও এবারের বিপিএল থেকে সিলেটের বিদায় নিশ্চিত।
বরিশালের বিপক্ষে ম্যাচে সিলেটের ব্যাটিং ব্যর্থতার প্রমাণ মিলেছে। পুরো টুর্নামেন্টে ব্যর্থ হওয়া সিলেট চট্টগ্রামের রণপ্রসবা গেটেও কিছু দেখাতে পারেনি। বিপরীতে, তারা ৪০ রানে ৬ উইকেট তুলে নিয়ে তাদের হুমকি বাড়িয়ে দেয়। পরাজয় এড়াতে লড়াই করেছেন আরিফুল ও হাওয়েল। তবে প্রায় দুই শতাধিক রানের জুটির পর ১৮ রানে হেরে যায় সিলেট।
ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট হারায় সিলেট। কাইল মায়ার্সের সুইংয়ে পরাস্ত হয়েছেন হ্যারি টেক্টর। এরপর পঞ্চম বলেই স্লিপে দারুণ ক্যাচ নিয়ে শান্তকে সাজঘরে পাঠান সৌম্য। বোলার সেই মায়ার্স। দলীয় ১৮ রানে রানআউট হন জাকির হাসান। ১১ বলে ৫ রান করেন তিনি।
৩৩ থেকে ৪০, এই সাত রানেই আরও তিন উইকেট হারিয়ে ফেলে সিলেট। মিঠুন পারেননি ইনিংস বড় করতে। ব্যর্থ হয়েছেন দুই বিদেশী অ্যাঞ্জেলো পেরেরা এবং রায়ান বার্ল। ৪০ রানেই নেই সিলেটের ৬ উইকেট।
এরপর সংগ্রাম করেছেন আরিফুল হক এবং বেনি হাওয়েল। দুজন মিলে ৫৪ বলে গড়েছেন ১০৮ রানের জুটি। শেষ দুই ওভারে দরকার ছিল ৪৪ রান। আরিফুল আউট হয়ে গেলে সেখানেই ইতি ঘটে সিলেটের স্বপ্নের। শেষ ওভারে দরকার ছিল ২৩ রান। এরপর ৫৭ রানে বেনি হাওয়েল আউট হলে তাদের পরাজয় ছিল সময়ের ব্যাপার। ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে সিলেট থামে ১৬৫ রানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE