ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শান্তর বেতন ৯ লাখ, দেখে নিন যার বেতন যত
গত ১২ ফেব্রুয়ারি আগামী এক বছরের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে তিন ফরম্যাট মিলিয়ে জায়গা পেয়েছেন মোট ২১ জন ক্রিকেটার।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে তিন ফরম্যাটেই জায়গা পেয়েছেন মোট ৫ জন ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। তাদের প্রত্যেকেই তিন ক্যাটাগরিতে বেতন পেলেও সব ক্যাটাগরি থেকে পূর্ণ অর্থ পাবেন না।
এক জন ক্রিকেটার সর্বোচ্চ প্রথম ক্যাটাগরি থেকে শতভাগ, দ্বিতীয় ক্যাটাগরি থেকে ৫০ শতাংশ ও তৃতীয় ক্যাটাগরি থেকে ৪০ শতাংশ টাকা পাবেন। শান্ত এ প্লাস ক্যাটাগরিতে থাকায় টেস্টে থেকে পাবেন সাড়ে ৪ লাখ (শতভাগ), ওয়ানডে থেকে ২ লাখ (৫০ শতাংশ) ও টি-টোয়েন্টি থেকে ১ লাখ ৪০ হাজার (৪০ শতাংশ)। পাশপাশি তিন ফরম্যাটে নেতৃত্বে জন্য আরও পাবেন ১ লাখ ২০ হাজার (প্রত্যেক ফরম্যাটের জন্য ৪০ হাজার করে)। সবমিলিয়ে শান্তর মাসিক বেতনের পরিমাণ ৯ লাখ ১০ হাজার টাকা।
শান্তর পর সবচেয়ে বেশি বেতন পাবেন সাকিব। তার মাসিক বেতনের পরিমাণ ৭ লাখ ৯০ হাজার টাকা। তাছাড়া ৫ লাখের বেশি বেতন পাবেন আরও ৫ ক্রিকেটার। তারা হলেন মুশফিকুর রহিম (৬ লাখ ৫০ হাজার), লিটন (৬ লাখ ৫ হাজার), তাসকিন (৫ লাখ ৭৫ হাজার) মিরাজ (৫ লাখ ৫০ হাজার), শরিফুল (৫ লাখ ৫০ হাজার)।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতনের পরিমাণ-
নাজমুল হোসেন শান্ত- ৯ লাখ ১০ হাজার সাকিব আল হাসান- ৭ লাখ ৯০ হাজার মুশফিকুর রহিম- ৬ লাখ ৫০ হাজার লিটন দাস- ৬ লাখ ৫ হাজার তাসকিন আহমেদ- ৫ আলখ ৭৫ হাজার মেহেদি হাসান মিরাজ- ৫ লাখ ৫০ হাজার শরিফুল ইসলাম- ৫ লাখ ৫০ হাজার মুমিনুল ইসলাম- ৪ লাখ ৫০ হাজার তাইজুল ইসলাম- ৪ লাখ ৫০ হাজার মাহমুদউলাহ রিয়াদ- ৪ লাখ মুস্তাফিজুর রহমান- ২ লাখ ৮৭ হাজার ৫০০ তাওহিদ হৃদয়- ২ লাখ ৬২ হাজার ৫০০ হাসান মাহমুদ- ২ লাখ নুরুল হাসান সোহান- ১ লাখ ৭৫ হাজার মাহমুদুল হাসান জয়- ১ লাখ ৭৫ হাজার খালেদ আহমেদ- ১ লাখ ২৫ হাজার নাঈম হাসান- ১ লাখ ২৫ হাজার নাসুম আহমেদ- ১ লাখ ২৫ হাজার শেখ মেহেদি- ১ লাখ তানজিম সাকিব- ১ লাখ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE