ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিপিএল খেলতে এলেন রাসেল-নারিন, খেলবেন যে দলে
ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় দুটি বিজ্ঞাপন আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। তাই ফ্র্যাঞ্চাইজিতে সাইন আপ করলে এই দুই ক্যারিবিয়ান খেলোয়াড়কে এই দলে দীর্ঘদিন খেলতে দেখা যেতে পারে।
একইভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সও রাসেল নারিনকে দীর্ঘদিন ধরে রেখেছে। এই দুই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ কুমিল্লা দলে শক্তি যোগাতে ঢাকায় পা রাখেন। রাসেল-নারিনের ঢাকায় নামার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে কুমিল্লা।
তারা বলছে, ‘ক্যারিবীয় কিংবদন্তি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স পরিবারের অন্যতম দুই সদস্য সুনীল নারাইন আর আন্দ্রে রাসেল চলে এসেছেন। এবার হবে মজা!’ বর্তমানে চলছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। ফলে দলের সঙ্গে যোগ দিতে দুই ক্রিকেটারকে উড়াল দিতে হবে সেখানে।
সব ঠিক থাকলে কুমিল্লার হয়ে বিপিএলের দশম আসরে রাসেল-নারিনকে প্রথম খেলতে দেখা যাবে আগামী সোমবার (১৯ ফেব্রুয়ারি)। ওইদিন টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দলটি সিলেট স্ট্রাইকার্সের মোকাবিলা করবে। এর আগের মৌসুমে কুমিল্লার শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন এই দুই ক্যারিবীয় তারকা। এবার অবশ্য তাদের দেরিতে আসার কারণ আছে। স্পিন অলরাউন্ডার নারিন ব্যস্ত ছিলেন আইএল টি-টোয়েন্টি লিগে, আর রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলছিলেন।
সেসব ব্যস্ততা সেরে দুজনই এবার একসঙ্গে বাংলাদেশে পা রাখলেন। যা এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিটন দাসের দলে নিশ্চিতভাবে আরও শক্তি জোগাবে। উল্লেখ্য, ৯ ম্যাচে ৭ জয় নিয়ে কুমিল্লার পয়েন্ট ১৪। ১৬ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে কেবল রংপুর রাইডার্স। কুমিল্লারও প্লে-অফে ওঠা অনেকটাই নিশ্চিত, বাকি কেবল কাগজে-কলমের হিসাব।
২০১৫ সাল থেকে কুমিল্লা বিপিএলে অংশ নিয়েছে ছয়বার, এর মধ্যে সর্বোচ্চ চারবার নাফিসা কামালের দলটি শিরোপা জিতেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE