ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
টিম বাসে মাদকের আসর, নেওয়া হল কঠিন সিধান্ত!
তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। কিন্তু নিজেকে শুধরে নেননি কোচ। টিম বাসে মদ্যপানের জন্য অবশেষে তাকে বহিস্কার করা হয়। ভারতের হায়দ্রাবাদের মহিলা ফুটবল দলের কোচ বিদ্যুৎ জাইসিমার কথা বলছি।
টিম বাসে বসে মদ্যপানের একটি ভিডিও হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছে হায়দ্রাবাদ ক্রিকেট সম্প্রদায়ে। স্থানীয় টেলিভিশন চ্যানেলেও সম্প্রচার হয়েছে তা। বিষয়টি জানার পরই জয়সীমাকে রাজ্যের নারী দলের কোচের পদ থেকে সরিয়ে দিলেন হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কর্তারা।
একই সঙ্গে তাকে অনির্দিষ্ট কালের জন্য বরখাস্ত করা হয়েছে। হায়দারাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জগন মোহন রাওয়ের স্বাক্ষর করা একটি চিঠি দেয়া হয়েছে নারী দলের সদ্য সাবেক কোচকে। তাতে লেখা , ‘বিষয়টি অত্যন্ত গুরুতর। আমরা তদন্তের নির্দেশ দিয়েছি।
তদন্তের রিপোর্ট দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। যত দিন না তদন্ত শেষ হচ্ছে তত দিন আপনি (জয়সীমা) ক্রিকেট সংক্রান্ত কোনও কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না।’ সংস্থার অন্যতম কর্তা ভাঙ্কা প্রতাপ বলেছেন, ‘জয়সীমার বিরুদ্ধে আগেও নানা অভিযোগ রয়েছে। তার মদ্যপান নিয়ে নারী ক্রিকেটারদের অনেকে আপত্তি জানিয়েছেন।
আমাকে সুপ্রিম কোর্ট সংস্থা পরিচালনার জন্য নিযুক্ত করেছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জয়সীমাকে আমরা সরিয়ে দিয়েছি। তদন্ত শুরু হয়েছে। এক জন সাবেক নারী ক্রিকেটারকেই আপাতত কোচের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আরও বলেছেন, আমরা নারী দলের জন্য এক জন ভালো কোচের সন্ধান করছি। জয়সীমার বিরুদ্ধে অন্তত ২০ জন নারী ক্রিকেটার আগে অভিযোগ জানিয়েছিলেন। আমরা তাকে নিয়োগ না করার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তাকেই আবার নিয়োগ করা হয় আগের কার্যকাল শেষ হওয়ার পর।
আর হালকা ভাবে নেয়া সম্ভব নয়। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে মামলা হওয়ায় সুপ্রিম কোর্ট দৈনন্দিন কাজ পরিচালনার জন্য দুই সদস্যের কমিটি নিয়োগ করেছিল। প্রতাপ ছাড়া সেই কমিটির অন্য সদস্য প্রাক্তন ক্রিকেটার বেঙ্কটপতি রাজু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE