ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ভারতীয় দুই তারকা ক্রিকেটারের বাড়িতে বড় মাপের ডাকাতি!
কিংবদন্তি বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাড়িতে সাড়ে তিন মাস আগে চুরি হয়েছিল। সম্প্রতি যুবরাজের পরিবার থানায় অভিযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগের সূত্র ধরে ভারতীয় গণমাধ্যম জানায়, গত বছরের অক্টোবরে চুরির ঘটনা ঘটে। পঞ্চকুলার এমডিসি সেক্টর 4-এ যুবরাজ সিংয়ের বাসা থেকে ৭৫ হাজার নগদ টাকা এবং বেশ কয়েকটি গয়না চুরি হয়েছে।
ওই সময় নাকি বাড়িতে ছিলেন না যুবরাজের মা শবনম সিং। গতবছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত তিনি তাদের গুরগাঁওয়ের বাড়িতে ছিলেন। পাঁচকুলাতে ফিরেই তিনি বুঝতে পারেন, তার নগদ ও গয়না খোয়া গেছে। পর্দায় সৌরভ গাঙ্গুলী ভূমিকায় কে? নাম জানা গেল অভিযোগে বলা হয়, যুবরাজের মায়ের সন্দেহের তীর দুই প্রাক্তন গৃহকর্মী ললিতা দেবী ও সিলদার পালের উপর। কেননা ওই সময় দীপাবলিতে ওই দুই গৃহকর্মী হঠাৎ চাকরি ছেড়ে চলে গিয়েছিল।
এতদিন শবনম নিজে বিষয়টি তদন্ত করার চেষ্টা করেন কিন্তু কোনো কিনারা পাননি। পরে বাধ্য হয়ে পুলিসের কাছে অভিযোগ দায়ের করলেন। এদিকে এমডিসি পুলিস স্টেশন এ ঘটনার তদন্তে নেমেছে। পুলিসের দাবি সব মিলিয়ে মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকার জিনিস চুরি হয়েছে।
সৌরভ গাঙ্গুলীর বাড়িতেও চুরি! কয়েক দিন আগে ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে। তার বেহালার বাড়ি থেকে লাখ টাকার বেশি মূল্যের স্মার্টফোন চুরি হয়। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, আমি ফোনটি খুঁজে পাইনি। মনে হয় এটি বাড়ি থেকেই চুরি হয়েছে। ফোনটি হারিয়ে আমি খুব উদ্বিগ্ন। কারণ এতে একাধিক যোগাযোগ নম্বর আছে। আমার ব্যক্তিগত ও অ্যাকাউন্টের তথ্যও আছে। আমার ফোনটি খুঁজে বের করতে উপযুক্ত পদক্ষেপ নিতে আবেদন করছি। জানা গেছে, সৌরভের ফোনটির দাম ১ লাখ ৬০ হাজার টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE