ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলেও যে দল!
গতকাল রাতে চিটাগং চ্যালেঞ্জার্সকে হারিয়ে টানা সপ্তম জয় পেল রংপুর রাইডার্স, নুরুল হাসান সোহানের দল ১০ ম্যাচে ৮ জয় এবং ১৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসাবে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। তবে তাদের এখনো দুটি ম্যাচ বাকি।
মৌসুমের শুরুটা ভালো হয়নি রংপুরের। ফরচুন বরিশালের কাছে হেরে মৌসুম শুরু করেছে তারা। যদিও পরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে রংপুর। কিন্তু সে ধারা ধরে রাখতে পারেনি। নিজেদের তৃতীয় ম্যাচে খুলনার কাছে হেরেছে তারা। প্রথম তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র দুই। এরপর থেকেই যেন ভাগ্যের চাকা ঘুরে যায় রংপুরের।
পরের ৭ ম্যাচের সবকটিতে টানা জয় পেয়েছে রংপুর। ১৬ পয়েন্ট নিয়ে টেবিলেও নেতৃত্ব দিচ্ছে সোহানের দল। রংপুর তাদের বাকি দুই ম্যাচের দুইটাই হারলেও সেরা দুইয়ে থেকেই পরের রাউন্ডে যাবে। এদিকে রংপুরের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে বড় অবদান সাকিব আল হাসানের। এই অভিজ্ঞ অলরাউন্ডার আসরের শুরুর দিকে চোখের সমস্যায় ভুগছিলেন। তাতে বোলিংয়ে সমস্যা না হলেও ব্যাটিংয়ে সুর খোঁজে পাচ্ছিলেন না। অবশেষে ব্যাট হাতেও ফর্মে ফেরেন সাকিব।
ঠিক যেমন ঘুরে দাঁড়িয়ে বাজিমাত করেছে তার দল রংপুর। সাকিব এখন আসর সেরার দৌড়েও অনেকটা এগিয়ে গেছেন। আসরে এখনও পর্যন্ত ৯ ম্যাচে ২৮ গড়ে করেছেন ১৯৬ রান। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৭১ স্ট্রাইকরেটে। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৩ উইকেট। সেরা উইকেট শিকারীদের তালিকায় আছেন তিন নম্বরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE