ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
এবার আশরাফুলের থেকে যে বিশেষ পরামর্শ নিলেন সাকিব!
ঢাকা ও খুলনার ম্যাচ শেষ হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে স্থানীয় দল চিটাগাং চ্যালেঞ্জার্স ও টেবিল লিডার রংপুর রাইডার্স।
দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে এক ঘণ্টার বেশি সময় পাওয়া যায়। এরপর চট্টগ্রাম ও রংপুরের ক্রিকেটাররা বেশ কিছুক্ষণ অনুশীলনে মেতে ওঠেন। রংপুরের জনপ্রিয় স্পিনার সাকিব আল হাসান মিডল উইকেটে (যে উইকেটের পাশে খেলা হবে) ব্যাটিং অনুশীলনের জন্য গ্লাভ প্যাড পরে আসেন।
বোলিং কোচ মোহাম্মদ রফিক আরও কয়েকজন খেলোয়াড়ের সাথে বোলিং করছিলেন, আর সাকিব সেই বলগুলো খেলার চেষ্টা করছিলেন। এ সময় রংপুরের অনুশীলনে পাশাপাশি হাজির হন সম্প্রচার প্রতিষ্ঠান টি-স্পোর্টসের ধারাভাষ্যকার ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
আশরাফুলকে দেখে ব্যাট হাতে নিয়েই এগিয়ে আসেন সাকিব। দেখা গেলো বেশ কিছুক্ষণ আশরাফুলের সঙ্গে কথা বলেন রংপুর রাইডার্সের এই অলরাউন্ডার। দূর থেকে দেখে, সাকিবের ব্যাটিং করার ভঙ্গি দেখে যতটুকু বোঝা গেছে, তাতে নিশ্চিত মনে হলো- আশরাফুলের কাছ থেকে ব্যাটিং পরামর্শই নিয়েছেন সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেটে নিঃসন্দেহে অসাধারণ এক ক্রিকেট প্রতিভা ছিলেন মোহাম্মদ আশরাফুল। তার ক্যারিয়ারে বাংলাদেশ ক্রিকেট দলের যত সাফল্য প্রায় সবগুলোতেই অবদান ছিল তার। বহিঃর্বিশ্বে বাংলাদেশকে সবার আগে পরিচিত করিয়েছেন টেস্টে সর্বকনিষ্ট এই সেঞ্চুরিয়ান। এখন ধারাভাষ্যেও অসাধারণ ক্রিকেট বিশ্লেষণ করে থাকেন আশরাফুল। তার কাছ থেকে ব্যাটিং নিয়ে পরামর্শ নিলে সাকিব আল হাসান নিজেই উপকৃত হবেন, নিশ্চিত।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আজ জিতলেই শেষ চার প্রায় নিশ্চিত হয়ে যাবে রংপুরের। চট্টগ্রাম জিতলে শেষ চারের লড়াইয়ে বেশ ভালোভাবে টিকে থাকবে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)