ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ইনজুরি থেকে ফিরেই চমক দেখালেও নির্বাচকদের নজরে পড়ছেন না সাইফউদ্দিন!
চলমান বিপিএলে ফরচুন বরিশালেনের হয়ে খেলছেন মোহাম্মদ সাইফুদ্দিন। যদিও মৌসুমের প্রথম ৬ ম্যাচে মাঠে নামতে পারেননি এই অলরাউন্ডার। এমনকি পিঠের চোটের কারণে দলের সঙ্গে ছিলেন না তিনি। দলে যোগ দেওয়ার পর সাইফ ৩ ম্যাচে ব্যাট হাতে ৫৩ রান করেন বল হাতে ৭ উইকেট নিয়েছেন। যদিও এক ম্যাচে ব্যাট করেননি তিনি। কিন্তু এই পারফরম্যান্সে সন্তুষ্ট নন এই অলরাউন্ডার।
আজ (শুক্রবার) চট্টগ্রামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফুদ্দিন বলেন, ‘সত্যি বলতে, গত কয়েক মাসে আমি আমার ব্যাটিংয়ে অনেক কাজ করেছি। আমি মাস্কোতে গিয়ে সালাহউদ্দিন স্যারের সাথে কাজ করেছি এবং যখন আমি মিরপুরে ছিলাম তখন আমি কোচ বাবুল স্যারের সাথে কাজ করেছি, এবং মেশিনে দিয়ে ব্যাট করেছি। হয়তো এই একটি কারণ হতে পারে।
দু-একটি ম্যাচে খুশি হতে চান না সাইফউদ্দিন আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বোলিং নিষিদ্ধ হওয়ায় ব্যাটিংয়ে কাজ করেছি। আসলে এখনও অনেক কিছু প্রমাণ করা বাকি আছে। একটি বা দুটি খেলা দেখে আপনার খুশি হওয়ার কোন কারণ নেই। বড় দলের সঙ্গে খেলার সুযোগ পেলেই বুঝব কতটা উন্নতি হয়েছে।
শ্রীলঙ্কা সিরিজে সাইফউদ্দিন দলে নেই, তবে ভবিষ্যতে আসতে চান নির্বাচকদের নজরে, ‘কিছুদিন আগে আমি ইনজুরি থেকে ফিরেছি। তাই হয়তো শ্রীলঙ্কা সিরিজের পরিকল্পনায় রাখেনি। তবে আমি আশাবাদী যদি আরও ভালো খেলি। যেহেতু শ্রীলঙ্কা সিরিজ মিস হয়েছে, সামনে বিশ্বকাপের আগে যে সিরিজ থাকবে সেখানে হয়তো আমাকে বিবেচনা করবে। সেই লক্ষ্যে আমি আমার সেরাটা দিয়ে অনুশীলন করার চেষ্টা করব, নির্বাচকদের নজরে আসার চেষ্টা করব।’
উল্লেখ্য, সাইফউদ্দিনের দল বরিশাল বিপিএলের সেমিফাইনালে ওঠার দৌড়ে বর্তমানে তিনে আছে। এখন পর্যন্ত ৯ ম্যাচে ৫ জয় নিয়ে তাদের পয়েন্ট ১০। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। খুলনা টাইগার্স এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট নিয়ে চারে আছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)