ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

নিজেদের হারের রেকর্ড নিজেরাই ভাঙলো ঢাকা!

২০২৪ ফেব্রুয়ারি ১৬ ১৭:৩১:২৫

নিজেদের হারের রেকর্ড নিজেরাই ভাঙলো ঢাকা!

মনে হচ্ছে দারুণ জয় দিয়ে মৌসুম শুরু করা ঢাকা এখন ভুলে গেছে জয়ের কথা! যেখানে বড় দায় দুর্দান্ত ব্যাটারদের। খুলনা টাইগার্সের বিপক্ষে আজও বদলায়নি ঢাকার ব্যাটিং প্যানেল । আবারও বিপক্ষ বোলারদের কাছে হার মানলেন নাঈম শেখ-সাইফ হাসানরা। অল্প পুঁজি নিয়ে বোলাররা লড়তে পারেননি। ফলে টানা নবম ম্যাচে হেরেছে ঢাকা। বিপিএলের ইতিহাসে যেকোনো দলের টানা হারের রেকর্ড এটি।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ঢাকা টসে জিতে প্রথমে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। মুসাদ্দিক হোসেন সৈকত দলীয় সর্বোচ্চ ২৬ রানকরেন। জবাবে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে বিজয় বন্দরে পৌঁছে যায় খুলনা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ