ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কোপার আগেই আর্জেন্টিনার আরও দুই ম্যাচ, দেখে নিন বিস্তারিত
নতুন বছরের প্রথম ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্ব ফুটবলে প্রথম স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। গত বছর মাত্র একটি ম্যাচে হেরেছে লিওনেল মেসি অ্যান্ড কোম্পানি। তবে তাদের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি। উল্টো, পরের ম্যাচে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে আত্মবিশ্বাসের উচ্চতায় বছর শেষ করেছে তারা। নতুন বছরে এখন পর্যন্ত মূল দল মাঠে নামেনি আর্জেন্টিনা। তবে বয়সভিত্তিক দল মাঠে নেমেই এনে দিয়েছে সুখবর।
ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিকের মূলপর্বে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। যেখানে দেখা যেতে পারে লিওনেল মেসি, অ্যানহেল ডি মারিয়াদের মত তারকাদের। অবশ্য এবছর আর্জেন্টিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোপা আমেরিকার শিরোপা ধরে রাখা। জুনে শুরু হওয়া সেই দুই ম্যাচের আগে আর্জেন্টিনার দুইটি প্রীতিম্যাচের সূচি নিশ্চিত করা হয়েছে। মার্চের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা খেলবে দুই আফ্রিকান প্রতিপক্ষ নাইজেরিয়া এবং আইভরিকোস্টের বিপক্ষে। তবে ইন্টার মায়ামির হয়ে মেসি হংকং একাদশের বিপক্ষে ম্যাচে খেলতে না নামায়, আর্জেন্টিনার এই ম্যাচ আয়োজনে অস্বীকৃতি জানায় চীন।
এরপরেই শুরু হয় জটিলতা। তবে আর্জেন্টিনার ফুটবলের বিশ্বস্ত গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আফ্রিকার দুই প্রতিপক্ষের বাইরে আরও দুই ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা। কোপা আমেরিকার কথা মাথায় রেখে, সেখানে তাদের প্রতিপক্ষ হবে লাতিন এবং আমেরিকা অঞ্চলের দুই দেশ। এক্ষেত্রে হন্ডুরাস এবং ইকুয়েডরের নামই সামনে এসেছে বেশি। ১৮ থেকে ২৬ মার্চের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই আফ্রিকান প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ। তবে আয়োজন নিয়ে জটিলতা তৈরি হওয়ায় এখন বিকল্প প্রতিপক্ষের কথা মাথায় আনতে হচ্ছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে। আবার চারটি ম্যাচই খেলার সম্ভাবনা আছে বলেও মন্তব্য অনেকেরই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)