ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

সোহানের সঙ্গে বিদেশী তারকার হাতাহাতি কারন জানালো রংপুর!

২০২৪ ফেব্রুয়ারি ১৫ ২২:০৪:৩৩

সোহানের সঙ্গে বিদেশী তারকার হাতাহাতি কারন জানালো রংপুর!

চট্টগ্রামে বসছে বিপিএলের চতুর্থ পর্ব। এই পর্বে দুই দিন খেলার পর আজ একদিনের বিরতি রয়েছে। কিন্তু এর মধ্যেই ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ম্যাথু ফোর্ডের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রংপুর কাপ্তান সোহান ভুল করে ফোর্ডের রুমে ঢুকে পড়ায় তর্কাতর্কির এক পর্যায়ে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রংপুর রাইডার্সের ডিরেক্টর রনি গণমাধ্যমকে জানান, ঘটনার পাঁচ মিনিটের মধ্যেই সমাধান হয়ে গেছে। বিষয়টিকে গণমাধ্যমের জানার মতো ঘটনা না বলে উল্লেখ করেন বলেও মন্তব্য করেন তিনি।

সোহান সাথে যা হয়েছে মিডিয়ায় আসার মত কিছুই হয়নি,” বলেছেন রংপুর লজিস্টিক ম্যানেজার। একটি হোটেলে পাঁচটি দল থাকে। একই ফ্লোর শেয়ার করতে হচ্ছে। এই কারণেই একজন খেলোয়াড় এই দিকে যায়, এবং অন্যজন সেদিকে যায়। বিভিন্ন জিনিস এখানে এবং সেখান থেকে আসে বাংলাদেশী সংস্কৃতির সাথে পশ্চিম ভারতীয় সংস্কৃতির পার্থক্য রয়েছে। কথার টোনের কারণে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল।

রনি আরও বলেন, সোহান তার রুমে আসতে গিয়ে অন্য রুমে যাচ্ছিল, সেখানে তারা ৪-৫জন ছিলেন। বড় কিছু হয়নি। ছোট খাটো কিছু হলেও দুই ম্যানেজার মিলে পাঁচ মিনিটের মধ্যে তা সমাধান করে ফেলেন। এটা বিসিবিতে যাওয়ার মতো ঘটনাও না।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ