ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
এক চোখ দিয়ে ব্যাট-বল করতে পারবেন সাকিব!
চোখের সমস্যার কারণে মাঠে স্বাভাবিক ছন্দে ফিরতে হিমশিম খেতে হয়েছে সাকিব আল হাসানকে। রংপুর রাইডার্সের হয়ে কয়েকটি ম্যাচে ব্যাট না করলেও পরের কয়েকটি ম্যাচে তাকে ব্যাট হাতে পুরোপুরি স্বাচ্ছন্দ্য দেখাচ্ছিল। তবে চোখের সমস্যা নিয়েও বল করা নিয়ে সমস্যায় পড়তে হয়নি অলরাউন্ড টাইগার খেলোয়াড়ের। আবারও বিষয়টি সামনে আনলেন সাকিবের বিদেশি সহকর্মী রংপুরের জেমস নিশাম।
আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। এ সময় সাকিবের চোখের সমস্যা সামনে এলে তিনি বলেন, আসলে (চোখের সমস্যা) তাকে সাহায্য করতে পারে (হেসে)। এক চোখ দিয়ে খেলা তার কাজ সহজ করে দিয়েছে। তিনি একজন দুর্দান্ত ক্রিকেটার। আমি জানি না তার চোখে কি সমস্যা। সে যা করে তাতে সে ভালো হয়ে উঠছে। এক চোখ সাকিবকে সাহায্য করে কি না জানতে চাইলে নিশাম বলেন, “হয়তো (হেসে)। চোখে না দেখলেও সে বলের কাছে নামবে।
সাকিব সম্পর্কে নিশাম বলেন, সে আমাদের জন্য দারুণ কাজ করছে। তিনি সেরা ব্যাটসম্যানদের একজন এবং সেরা বোলারদের একজন। এটা দলের জন্য একটা প্লাস। গত কয়েক ম্যাচে সে ভালো করেছে। আশা করি ফাইনাল পর্যন্ত তিনি এটা চালিয়ে যেতে পারবেন।
উল্লেখ্য, বিপিএলের দশম আসরের প্রথম রাউন্ড প্রায় শেষ পর্যায়ে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সবার শীর্ষে আছে সাকিবদের দল রংপুর। ৯ ম্যাচে সাত জয় নিয়ে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমান ১৪ পয়েন্ট করে পেয়েছে। নিজেদের শেষ ৬ ম্যাচেই টানা জয় পেয়েছে রংপুর। যেখানে শেষ তিনটিতে সাকিব অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। ব্যাট হাতে যথাক্রমে ৩৪ (২০ বল), ২৭ (১৬ বল) ও ৬৯ রান (৩১ বল) করেছেন তিনি। এছাড়া বল হাতে চলতি বিপিএলের ৮ ম্যাচে সাকিব ১৩ উইকেট শিকার করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)