ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
উদ্বোধনী জুটির সব রেকর্ড ভেঙে জাপানের বিশ্বরেকর্ড!
জাপানের লাচলান ইমামোতো ল্যাকি এবং কেন্ডাল কাদাওয়াকি ফ্লেমিং পূর্ব এশিয়ান কাপে চীনের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২৫৮ রান করেছিলেন। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো জুটির সর্বোচ্চ রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও উসমান গনির দখলে। তারাও উদ্বোধনী জুটিতেই বিশ্বরেকর্ড গড়েছিলেন। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২৩৬ রান তুলেছিলেন জাজাই ও গনি।
আজ বৃহস্পতিবার মংককের মিশন রোড গ্রাউন্ডে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৫৮ রান তুলে জাপান। উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়ার পথে সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই ওপেনারই। আজকের ২৫৮ রানই টি–টোয়েন্টিতে জাপানের দলীয় সর্বোচ্চ। দলটির আগের সর্বোচ্চ ছিল ২১৮ রান, ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ৬৮ বলে অপরাজিত ১৩৪ রান করেছেন লাকে।
এই ইনিংস খেলার পথে ৮টি বাউন্ডারির সঙ্গে ১২টি ছক্কা হাঁকিয়েছেন এই তরুণ ওপেনার। আরেক ওপেনার ফ্লেমিংয়ের ব্যাট থেকে এসেছে ৫৩ বলে ১০৯ রান। যেখানে ৩ চারের সঙ্গে ১১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। আন্তর্জাতিক টি–টোয়েন্টির এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও আজ গড়েছে জাপান। লাকে ও ফ্লেমিং মিলে ছক্কা মেরেছেন ২৩টি। হাংজুতে গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ব্যাটাররা মেরেছিলেন ২৬টি ছক্কা। সেটিই এখনও সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)