ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিদেশি ক্রিকেটারের সাথে সোহানের ধস্তাধস্তি! যা জানা গেলো
বিপিএলের চট্টগ্রাম পর্ব চলছে। এরই মধ্যে ঘটে গেল অনাকাঙ্খিত ঘটনা। জানা গেছে, রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান বিদেশি ক্রিকেটারের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন।
বিপিএলের অনেক ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রামের রেডিসন হোটেলে থাকে। দেশি-বিদেশি তারকায় ভরা এই বিলাসবহুল হোটেলটিকে ঘিরে স্বাভাবিকভাবেই উৎসবের পরিবেশ। সেখানে অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ভিক্টোরিয়ান কুমিল্লা এক ক্রিকেটার সোহানের সঙ্গে ঘর নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। পরে বিষয়টি ঝগড়া ও মারামারিতে রূপ নেয় বলে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।
জানা গেছে, সোহান ভুলবশত কুমিল্লার জন্য নির্ধারিত কক্ষে প্রবেশ করেন। প্রতিপক্ষের খেলোয়াড়ের রুমে ঢুকে পড়া পছন্দ করেননি সোহান। পরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এটি ধস্তাধস্তিতে চলে যায়। তবে পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে নিয়ে যায় অন্যরা।
এমন ঘটনার খবর নিরাপত্তা গোয়েন্দাদের কাছে পৌঁছাতেও সময় লাগেনি। তাদের একজন গণমাধ্যমকে বলেন, ‘খেলার মাঝে ঝামেলা হলে স্পোর্টস শৃঙ্খলার মধ্যে পড়ে। খেলার বাইরে কিছু হলে আমাদের সেগুলোর খোঁজ রাখতে হয়। কারণ, বিপিএলে বিদেশি ক্রিকেটার খেলছেন। তাদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব থাকে। হোটেলে দুই ক্রিকেটারের মধ্যে যা কিছু হয়েছে, তা কোনো ঘটনাই না। কিন্তু ঘটনাটি না ঘটলে ভালো হতো। যেহেতু সোহানের ভুল হয়েছে, দুঃখ প্রকাশ করে চলে গেলেই হতো।’
তবে বিষয়টি নিয়ে রংপুর রাইডার্স কিংবা বিপিএল গভর্নিং বডির তরফে এখনো কিছু বলা হয়নি। এমনকী নুরুল হাসান সোহানও কিছু জানাননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)