ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ওয়ানডে অলরাউন্ডার শীর্ষস্থান হারালেন সাকিব, নতুন হলেন যিনি!
আইসিসি ওডিআই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সাকিব আল হাসানের শীর্ষস্থানটি তার নিজস্ব সম্পত্তি বানিয়ে নিয়েছিলেন। অবশেষে তিনি তার সিংহাসন হারান। টাইগার অলরাউন্ডারের পরিবর্তে শীর্ষস্থান দখল করেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। প্রায় ৫ বছর ধরেই ওয়ানডে ক্রিকেটের শীর্ষে রয়েছেন সাকিব।
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন নবী। এরপর বল হাতে উইকেট নেন। সর্বোচ্চ র্যাঙ্কের আফগান খেলোয়াড়ের রেটিং ৩১৪। সাকিবের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩১০। জিম্বাবুয়ের সিকান্দার রাজা ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
মূলত ইনজুরি, চোখের সমস্যা এবং আন্তর্জাতিক ক্রিকেটে অনুপস্থিতি সাকিবকে বাধাগ্রস্ত করেছে। গত বছর ওডিআই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তিনি দলকে জয়ের পথে নিয়ে গেলেও আঙুলের চোটের কারণে বাদ পড়েছিলেন। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি টাইগার অলরাউন্ডার। চোখের সমস্যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ পর্যন্ত খেলতে পারবেন না তিনি।
ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। ২৫৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন তিনি। ২১৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।
টেস্ট অলরাউন্ডারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। দুই নম্বরে আছেন ভারতেরই রবিচন্দ্রন অশ্বিন। তিন নম্বরে আছেন সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)