ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিপিএলে আসছেন বাংলাদেশের চরম সমালোচনা কারী পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার!
অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে শোনা যাবে পাকিস্তানি কিংবদন্তি রমিজ রাজার কণ্ঠ। বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকা ব্যাট ছাড়ার পর ধারাভাষ্যে বেশ নাম অর্জন করেছেন। সারা বিশ্বে ধারাভাষ্যেকর হসাবে তার ব্যাপক চাহিদা রয়েছে। এবারের বিপিএল শুরুর আগেই রমিজ রাজার আগমনের ঘোষণা দিয়েছি বিসিবি। তবে বিপিএলের ঢাকা ও সিলেট পর্বের পরও তাকে দেখা যায়নি। এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।
তার পাওয়া নিয়ে সন্দেহ ছিল, বিশেষ করে নিজ দেশে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে।
তবে এবার প্রিমিয়ার লিগের ম্যাচে ধারাভাষ্যে দিতে আসবেন রমিজ রাজা। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক টুইট বার্তায় এক্স বলেছেন, পিসিএল নয়, বিপিএলে সময় দেবেন তিনি। বাংলাদেশের সঙ্গে আগের চুক্তির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন রমিজ। তিনি বলেন, এই মুহূর্তে পিএসএল নিয়ে কোনো ধারাভাষ্যে করছেন না। পিএসএলের আগে বিপিএলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় তিনি প্রথমে বিপিএলের ধারাভাষ্য দেবেন। বিপিএল শেষ হলেই পিএসএলে যোগ দেবেন তিনি।
বিপিএল শেষ হবে আগামী ১ মার্চ। পিএসএলের রাওয়ালপিন্ডি পর্ব শুরু হবে ২ মার্চ। রমিজ জানিয়েছেন, রাওয়ালপিন্ডি পর্ব থেকে তিনি যুক্ত থাকবেন পিএসএলে। তার আগে কাজ করবেন বিপিএলে। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, 'পিএসএলে ফিরে আসার শুভকামনা জানানোয় সবাইকে ধন্যবাদ। আমি অভিভূত। আমি ইতোমধ্যে বিপিএলের সাথে চুক্তি করে ফেলেছি, তাই পিএসএলে যোগ দিব রাওয়ালপিন্ডির শেষ পর্বে। আশা করছি দারুণ একটা টুর্নামেন্ট হবে।'
বিপিএলে ধারাভাষ্য দেওয়া আরেক পাকিস্তানি আমির সোহেলও আছেন পিএসএলে, যদিও তিনি কবে নাগাদ বাংলাদেশ ছাড়বেন বা পিএসএলে যোগ দেবেন তা জানা যায়নি। পিএসএলের তারকাখচিত ধারাভাষ্য প্যানেলে আরও আছেন ওয়াকার ইউনিস, সানা মির, বাজিদ খান, ইয়ান বিশপ, মাইকেল ক্লার্ক, ডেনি মরিসন, সাইমন ডুল, মার্ক বাউচার, ডমিনিক কর্ক, মাইক হেয়সমেনের মতো নামীদামী ধারাভাষ্যকাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)