ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাকিবে ফিরে এলেন আরো বিধ্বংসী রুপে!
তার চোখের সমস্যা রয়েছে। যে কারণে বিপিএলে শুরুর দিকে কয়েকটি ম্যাচে রান পাননি তিনি। কয়েকটি ম্যাচে ব্যাট করেননি। ব্যাটিং করার সময় তার পজিশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রলের বিষয় হয়ে উঠেছে, প্রিমিয়ার লিগে সাকিবের খেলা নিয়ে সমালোচনার জন্ম দিয়েছে।
চোখের সমস্যার উন্নতি হতে কিছুটা সময় লাগবে এবং ব্যাটিং ধীরে ধীরে উন্নতি হবে বলে জানিয়েছেন সাকিব। আগের দুই ম্যাচে তার ৩৪ ও ২৭ রানের ইনিংস সেটাই দেখিয়েছে। তারপর চট্টগ্রামে আজ সব সংশয় ঝড়ে গেল সাকিবের!
দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৯ রান করেছে সাকিবের রংপুর রাইডার্স। কী করলেন সাকিব? ৩১ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৬৯ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ রানবন্যা দেখেছে দর্শকরা। রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচেও বড় রান হতে যাচ্ছে তা অনুমিত ছিল। তা-ই হলো। ফ্লাডলাইটের আলোতে শুরু হওয়া ম্যাচের সকল আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন সাকিব। খুলনার বোলারদের বেধড়ক পিটিয়ে এবারের আসরের দ্রুততম ফিফটিও (২০ বলে) তুলে নিয়েছেন সাকিব।
শুধু সাকিবের কথা বললে অবশ্য শেখ মেহেদির প্রতি অবিচারই করা হবে। আগে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম তিন ওভারে ২ উইকেট হারানো রাইডার্সকে পথ দেখায় সাকিব ও শেখ মেহেদির জুটি। তৃতীয় উইকেটে ৪৮ বলে ১০৯ রানের বিধ্বংসী জুটি গড়েন সাকিব-মেহেদি।
সাকিবের ঝড়ের কথা তো শুনলেনই, শেখ মেহেদিও বেশি পিছিয়ে ছিলেন না। শেষ পর্যন্ত ৩৬ বলে ৬ চার ৪ ছক্কায় তুলেছেন ৬০ রান। শেষ দিকে নুরুল হাসান সোহানের ১৩ বলে ৩২ রানের ক্যামিও ইনিংসে রংপুর ২২০ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে খুলনার সামনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)