ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত আলিস
চলতি বিপিএলের আগেও তিনি ছিলেন পর্দার আড়ালে। এ বছর তিনি খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। যদিও তিনি প্রাথমিকভাবে দলের একজন নেটমাইন্ডার ছিলেন, তবে কোচ মোহাম্মদ সালাউদ্দীন বিকল্পে তাকে ম্যাচে সুযোগ দেওয়া দিয়েছিল। দলে সুযোগ পেয়ে চমক দেখালেন কুমিল্লার এই ক্রিকেটার। চলমান ১০ তম আসরে নিজের দ্বিতীয় ম্যাচে তিনি ৪ উইকেট নেন।
পরবর্তী ম্যাচগুলোতে বল হাতে উইকেটের পাশাপাশি ঘূর্ণি দেখিয়েছেন আলিস। যা সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলেও ডাক পেয়ে গেলেন ২৭ বছর বয়সী এই স্পিনার। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য আজ (মঙ্গলবার) দুই ফরম্যাটে বাংলাদেশের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে টি-টোয়েন্টি দলে রয়েছে আলিসের নাম। চলতি বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন এই ক্রিকেটার। বর্তমানে চট্টগ্রাম পর্বের খেলায় তিনি তার ফ্র্যাঞ্চাইজি কুমিল্লার সঙ্গে সেখানেই আছেন।
দলে ডাক পাওয়ার খবরে অবশ্য বেশ অবাকই হয়েছেন আলিস। যেন আকাশ থেকেই যেন পড়লেন। ঢাকা পোস্টকে সবার প্রথমেই জানিয়েছেন নিজের সেই অনুভূতি, ‘আলহামদুলিল্লাহ এটা আমার জন্য বড় একটি সুযোগ। চেষ্টা থাকবে দলের জন্য কনট্রিবিউট করা। প্রথমবারের মতো জাতীয় দলের ড্রেসিংরুম শেয়ার করবেন, এ নিয়ে চাপা উচ্ছ্বাস আলিসের মনে, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। যখন ড্রেসিংরুমে যাইতে পারব তখন আসলে বলতে পারব। তবে ভালো তো লাগছে।
ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে নেই সাকিব আল হাসান। তবে ফিরেছেন তাইজুল ইসলাম, নাঈম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদ। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আলিস।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আলিস আল ইসলাম
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)