ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কদিন আগের ‘লর্ড’ আজ ৩ ফরম্যাটের অধিনায়ক : সুজন
সাকিব আল হাসানের পরিবর্তে বাংলাদেশের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন নাজম হোসেন শান্ত। নতুন অধিনায়কের নাম ঘোষণার একদিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের ভাইস প্রেসিডেন্ট খালিদ মাহমুদ সুজন আজ প্রতিক্রিয়া জানিয়েছেন। বাজে ফর্মের কারণে ক্যারিয়ারে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল আর সমালোচনার শিকার হয়েছিলেন শান্ত। তবে দমে না গিয়ে ব্যাট হাতেই সব সমালোচনার জবাব দিয়েছিলেন টপঅর্ডার এই ব্যাটার।
এবার দেশের নেতৃত্বও পেলেন। সেদিকে ইঙ্গিত করে সুজন বলেন, 'আমাদের সোশ্যাল মিডিয়া দেখে যদি সিলেক্টর তৈরি করি, সিলেক্টর-প্লেয়ারদের গালি দেই! ‘লর্ড’ শান্ত আজ তিন ফরম্যাটে বাংলাদেশের ক্যাপ্টেন। কয়দিন আগেই শান্ত ‘লর্ড’ ছিল। এসব কথা সোশ্যাল মিডিয়া থেকেই ছড়ায়।' সুজনের চাওয়া, সমালোচনা হোক সুস্থভাবে, 'আপনাদের দায়িত্বও খুব জরুরি। সমালোচনা থাকবেই। শান্ত ভালো খেলবে না, সমালোচনা হবে। লিপু ভাই ভালো কাজ করবে না, সমালোচনা হবে।
কিন্তু লিপু ভাইয়ের ভালো কাজের কথাও বলতে হবে। এ ছাড়া শান্তকে অধিনায়ক হিসেবে দেখে অবাক হননি সুজন, 'না অবাক করা না, শান্ত তো ৩ ফরম্যাটেই খেলছে। এটা আমার কাছে অবাক করা না। সাকিব যদি না করে আমি মনে করি শান্ত অন্যতম সেরা পছন্দ। এ নিয়ে সন্দেহ নেই। শান্ত একদম মাঠের ছেলে। তিনি আরও যোগ করেন, হয়ত এক ফরম্যাটে অন্য এক ক্যাপ্টেন দিতে পারতাম।
লাল বল সাদা বল আলাদা, হয়ত। অনেক সময় ভালোও হয় খারাপও হয়। যেহেতু শান্ত ৩ ফরম্যাট খেলছে। দল নিয়ে কাজ করতে পারবে। ওকে শুভকামনা জানাই, এক বছর দেওয়া হয়েছে ওকে। ও যেন ভালো কিছু করে, লম্বা সময় অধিনায়কত্ব করে, পারফরম্যান্স ধরে রাখে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)