ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
তামিমকে নিয়ে যে আশার বাণী শোনালেন পাপন!
তামিম ইকবালকে নিয়ে আলোচনার শেষ নেই। হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম অবসরে থেকে ফিরে আসলেও অধিনায়কত্ব ছেড়ে দেন। বিশ্বকাপ দলেও জায়গা হয়নি বাঁহাতি ওপেনারের। আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ভবিষ্যৎ নিয়ে আপাতত সংশয় রয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আবারও অভিজ্ঞ এই ক্রিকেটারের সঙ্গে তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
চলমান বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছেন তামিম। ধীরে ধীরে ব্যাট করলেও যথেষ্ট রান পাচ্ছেন না তিনি। তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে গত বছরের ডিসেম্বরে বৈঠকে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আবারও আলোচনার ইঙ্গিত দিয়েছেন বিসিবি প্রধান।
তামিমের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পাপন। ঢাকায় এসে তামিমের সঙ্গে বসবেন জালাল সহ অন্যরা। ওরা বসার পর আমি নিজেই বসব তামিমের সাথে। আমি মনে করি বিপিএল চলাকালীন আমরা সব সিদ্ধান্ত জেনে নেব। তার আগে বলা মুশকিল।
বিসিবি সভাপতি কথা বলেছেন শান্তকে অধিনায়ক করার ব্যাপারেও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে সাকিব আমাদের প্রথম পছন্দ ছিলো, এখনও আছে। যেহেতু একটা অনিশ্চয়তা রয়ে গেছে, এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্ত আর দেরি করতে চাইনি। বিশ্বকাপের যেহেতু খুব বেশি সময় বাকি নেই, দলটা যেন ধারাবাহিকভাবে চলতে পারে সেজন্য এই নামটা আমরা ঘোষণা করে দিয়েছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)