ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাকিবকে নিয়ে আবারও নতুন করে ধোয়াশা!
গত বছর বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি সাকিব আল হাসানের। চোখের সমস্যাও আঙুলের আঘাতের সাথে যুক্ত হয়েছিলো। সামগ্রিকভাবে, এটি খুব অস্বস্তিকর। বিপিএল খেললেও চোখের সমস্যাটা স্পষ্ট বোঝা যায়। এ কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজ থেকে সাকিবকে বিশ্রাম দেওয়া হবে বলে গুঞ্জন রয়েছে। এদিকে গতকাল তিন দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন সাকিব।
সম্প্রতি নাজমুল হোসেন শান্তর কাঁধে সব ফরম্যাটের দায়িত্ব দিয়েছে পরিচালনা বোর্ড। আগামী এক বছর দায়িত্ব পালন করবেন শান্তা। এদিকে সাকিবকে নিয়ে বিসিবি সভাপতি পাপন বলেন, 'সাকিবের সাথে কথা হয়েছে। গতকাল পর্যন্ত যে কথা হয়েছে, ওর চোখের সমস্যা এখনও যায়নি। সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, বিশ্বকাপ আছে। ওর এভেইলেবিলিটি শিওর না। ও অবশ্যই ক্যাপ্টেন হিসেবে প্রথম পছন্দ, এখনও আছে। যেহেতু অনিশ্চয়তা রয়ে গেছে, আমরা অনিশ্চয়তায় থাকতে চাচ্ছি না, সিদ্ধান্তটা দেরি করতে চাইনি। বিশ্বকাপের বেশি দেরি নেই।
দল যেন স্মুথলি চলতে পারে সেজন্য নাম ঘোষণা করে দিয়েছি। যদিও আসন্ন সিরিজ খেলবেন কিনা এমন প্রশ্নে টাইগার অলরাউন্ডার খানিক ধোঁয়াশাই রেখে দিয়েছেন। বিপিএলের সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছিলেন, 'শ্রীলঙ্কা সিরিজ নিয়ে এখনো কোনো প্লান হয়নি। বিপিএল চলছে এটা নিয়েই ফোকাস করছি চেষ্টা করছি কিভাবে দলের জন্য কনট্রিবিউট করতে পারি।' শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ দিয়ে নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। এখান থেকেই নিয়মিত অধিনায়ক হিসেবে নিজের যাত্রা শুরু করবেন নাজমুল হোসেন শান্ত। তবে নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং হান্নান সরকারের কাজ এখনই শুরু হচ্ছে না। তাদের দেখা যাবে এরপর থেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)