ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

বিপিএল মাতাতে যোগ দিলেন আরো দুই বিদেশি বিধ্বংসী তারকা!

২০২৪ ফেব্রুয়ারি ১৩ ১১:৩০:৫৯

বিপিএল মাতাতে যোগ দিলেন আরো দুই বিদেশি বিধ্বংসী তারকা!

চলমান বিপিএলে একের পর এক চমক আসছে ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে। পাকিস্তানি ক্রিকেটারদের চলে যাওয়ায় দলগুলো এখন অন্য দেশের ক্রিকেট তারকাদের দলে ভিড়ছে। এর সর্বশেষ উদাহরণ দেখাল রংপুর রাইডার্স। চলমান বিপিএল খেলতে সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশে এসেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডোয়াইন প্রিটোরিয়াস।

আগেই গুঞ্জন ছিল তাকে দলে ভেড়ানো নিয়ে। এবার আফ্রিকার এই ক্রিকেটারকে নিয়েই এলো সাকিব আল হাসানের দল। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যুক্ত করেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। বিপিএল খেলতে সোমবার রাতেই টিম হোটেলে যোগ দিয়েছেন তিনি।

গত আসরেও মঈন খেলেছিলেন কুমিল্লার হয়ে। কুমিল্লাকে শিরোপা জেতাতে রেখেছিলেন বড় অবদান। এর আগে ২০১৩ সালের আসরে দুরন্ত রাজশাহীর হয়ে প্রথম বিপিএল খেলেছিলেন মঈন। এরপর ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে দলে ভেড়ায়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ