ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপজয়ী তারকা ক্রিকেটারকে দলে টানলো চট্টগ্রাম!
বিপিএলের দশম আসর এবার বসবে চট্টগ্রামের জহোর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রামের মঞ্চে বিপিএল শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। ঘরের মাঠে ৪ টি ম্যাচ খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পয়েন্ট টেবিলে বর্তমানে তৃতীয় স্থানে থাকা দলটিকে পরের রাউন্ড নিশ্চিত করতে আরও অন্তত ২-৩টি ম্যাচ জিততে হবে। এর আগে দলকে ভারি করতে দলে চট্টগ্রাম দলে টেনেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ব্যাটসম্যান জিসান আলম।
আজ (রোববার) চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিপিএলের বাকি ম্যাচগুলোর জন্য জিসানকে চুক্তিবদ্ধ করেছে তারা। ১৯ বছর বয়সী এই ওপেনার বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর আলমের ছেলে। যদিও জিসান আলম এখন পর্যন্ত ৯ টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছে, তবুও তার টি-টোয়েন্টি অভিষেক হয়নি। বিপিএল ফরম্যাটে অভিষেক হতে দেখা যাবে জিসান আলমের।
দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও লাল ও সবুজ জার্সি গায়ে প্রতিনিধিত্ব করেছিলেন এই ক্রিকেটার। যেখানে এক ফিফটিতে তিন ম্যাচে জিসান ওপেনিংয়ে নেমে করেছেন ৮৮ রান। বল হাতে একটি উইকেটও পান তিনি। ব্যাট হাতে জিসান আলমকে আক্রমণাত্মক দেখালেও তিনি ধারাবাহিক নন। তবে বিপিএলে সুযোগ পেলে অবশ্যই তাকে কাজে লাগাতে চাইবেন এই তরুণ তারকা। এর আগে তিনি বাংলাদেশের এশিয়া যুব কাপ জয়ী দলেরও সদস্য ছিলেন।
চলতি বিপিএলের শুরু থেকে দারুণ পারফর্ম করে আসছে চট্টগ্রাম। পয়েন্ট তালিকার তিনে আছে তুষার ইমরানের অধীন দলটি। ৮ ম্যাচে পাঁচ জয় নিয়ে তাদের পয়েন্ট ১০। তবে চট্টগ্রামের মূল দুশ্চিন্তা তাদের রানরেট। ঋণাত্মকের ঘরে
আগামী তিন ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষও খুব একটা সহজ নয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপরই খেলতে হবে দুর্দান্ত ঢাকার বিপক্ষে। এবারের আসর থেকে ইতোমধ্যে বিদায় নিশ্চিত করেছে মোসাদ্দেক হোসেন সৈকতের ঢাকা। অন্যদিকে, ১২ ও ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের প্রথম দুইয়ে আছে রংপুর ও কুমিল্লা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)