ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ম্যাক্সওয়েলের বিধ্বংসী ইনিংসে রোহিত শর্মার রেকর্ড চূর্ণবিচূর্ণ!
গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। রোববার (১১ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কে ৩৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল ৫৫ বলে অপরাজিত ১২০ রানের সুবাদে ম্যাচের সেরা হন। সেঞ্চুরি করে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সর্বোচ্চ পাঁচ টি টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন তিনি।
অ্যাডিলেডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার টপ অর্ডাররা বড় ইনিংস খেলতে পারেনি। আগের ম্যাচে ২২ বলে হাফ সেঞ্চুরি করা ওপেনার ডেভিড ওয়ার্নারকে ২২ রানে আটকে হয়। এছাড়া আরেক ওপেনার জশ ইংলিশ ৪ ও অধিনায়ক মিচেল মার্শ ২৯ রান করেন।
৬৪ রানে ৩ উইকেট পড়ার পর ব্যাট হাতে ঝড় তোলেন ম্যাক্সওয়েল। তিনি ২৫ বলে একটি চার ও একটি ছক্কায় হাফ সেঞ্চুরি এবং ৫০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন। যেখানে রোহিত ৫ সেঞ্চুরি করতে ১৪৩ ইনিংস খেলেছেন সেখানে ম্যাক্সওয়েল মাত্র ৯৪ ইনিংস নিয়েছেন। এই ক্রিকেটারের ব্যাটিং তান্ডবে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৪ উইকেটে ২৪১ রান করে।
২৪২ রানের জবাবে খেলতে নেমে ৬৩ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে ষষ্ঠ উইকেটে আন্দ্রে রাসেলকে নিয়ে ২৫ বলে ৪৭ এবং সপ্তম উইকেটে রোমারিও শেফার্ডের সঙ্গে ৩০ বলে ৫৪ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে বড় হারের লজ্জা থেকে রক্ষা করেন উইন্ডিজ অধিনায়ক। পাওয়েলের ঝোড়ো হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৯ উইকেটে ২০৭ রান করেও ম্যাচ হারে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৩ ফেব্রুয়ারি পার্থে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে অস্ট্রেলিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)