ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ জিততে ভারতের সামনে চ্যালেঞ্জিং স্কোর!
গত ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। বড়দের সেই ক্ষতির প্রতিশোধ নেওয়ার সুযোগ এখন জুনিয়রদের সামনে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। আজিরা শুরুতে ব্যাট করে চ্যালেঞ্জিং রান করেছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) বেনোনিতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন হারজাস সিং। ভারতের হয়ে রাজ লিম্বানি ৩৮ রানে ৩ উইকেট নেন।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি স্যাম কনস্টাস। এই ওপেনিং ফিরে যায় ১৬ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায়। তবে দ্বিতীয় উইকেট জুটিতে প্রাথমিক ধাক্কা সামলেছেন হ্যারি ডিক্সন ও হিউ বেবগেন
৫৬ বলে ৪২ রান করেছেন ডিক্সন। আর হিউজের ব্যাট থেকে এসেছে ৬৬ বলে ৪৮ রান। দুইজনই অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন। তবে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন হারজাস সিং। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।
লোয়ার অর্ডার ব্যাটাররা সুবিধা করতে না পারলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন অলিভার পিক। তার অপরাজিত ৪৬ রানের ইনিংসে ভর করে আড়াইশো ছাড়ানো সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। এত রান তাড়া করে যুব বিশ্বকাপের ফাইনালে জয়ের রেকর্ড নেই। তাই জিততে হলে ইতিহাস গড়তে হবে ভারতকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)