ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

বিয়ের দিনেই মৃত্যুর কোলে মিথিলা, আনন্দ রূপ নিল বিষাদে

২০২৪ ফেব্রুয়ারি ১১ ১৮:০৫:২০

বিয়ের দিনেই মৃত্যুর কোলে মিথিলা, আনন্দ রূপ নিল বিষাদে

বিয়ের আগের দিন হলুদ অনুষ্ঠান শেষ হয়। বাড়িতে আত্মীয়স্বজনরাও আসেন। শুক্রবার সন্ধ্যায় কনেকে বাড়িতে নিতে আসবেন বর। আত্মীয়স্বজনরা বরকে স্বাগত জানাতে ঘর সাজিয়েছে এবং বিয়ের সঙ্গীতের সাথে উদযাপন করেছে। তবে সব প্রস্তুতি শেষে কনে শ্বশুরবাড়িতে যেতে পারেনি মিথিলা আক্তার।

শুক্রবার বিয়ের দিন অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বিয়ের দিন মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ স্বজনরা। ঘটনাটি ঘটেছে নড়াইলের কালিয়ার কলাবাড়িয়া গ্রামে। মৃত মিথিলা আক্তার ওই এলাকার আল-আমিন শেখের মেয়ে। জানা গেছে, শুক্রবার সকালে মিথিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

বিষয়টি বরপক্ষকে জানিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় মিথিলা। পরে রাতে হবুবরসহ পরিবারের লোকজনের উপস্থিতিতে জানাজা শেষে মিথিলার দাফন সম্পন্ন হয়। বরের বাবা আমির শেখ বলেন, যেখানে পুত্রবধূ করে বাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে জানাজা পড়তে আসা কতটা কষ্টের, তা বোঝানো যাবে না।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ