ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বাংলদেশে প্রথম ট্রিপল সেঞ্চুরিতে রেকর্ড!
দেশের বয়সভিত্তিক ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরি করলেন বিকেএসপির রিফাত বেগ। শেখ কামাল জাতীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে ঢাকা মেট্রোর বিপক্ষে ৪৮৩ বলে ৩২০ রান করে অপরাজিত থাকেন বিকেএসপির এই ওপেনার।
রাজশাহীর শহীদ আহমেদ কামারুজ্জামান স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা মেট্রো সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রানে আটকে যায়। সর্বোচ্চ ৪ উইকেট নেন বিকেএসপি অধিনায়ক তাফসির আরাফাত। এছাড়া তিনটি উইকেট নেন ফারহান শেহরিয়ার।
রিফাতের ট্রিপল সেঞ্চুরিতে বিকেএসপির প্রথম ইনিংস ৫৪৯ রানে থেমে যায়। বয়স পর্যায়ের ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ৬৫০ মিনিট ব্যাট করার পর রিফাত ৩২০ রান নিয়ে অপরাজিত থাকেন। ২৯ টি চার ও ৪ টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। রিফাতের ব্যাটের সুবাদে প্রথম ইনিংস শেষে ৪০৬ রানের বিশাল লিড পেয়েছিল বিকেএসপি।
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা মেট্রো কোনো উইকেট না হারিয়ে ৮১ রান করেছে। তারা এখনো পিছিয়ে আছে ৩২৪ রানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)