ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ঢাকা পর্বশেষে সাকিবের যত কীর্তি!
বাংলাদেশ নাকি আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের রেকর্ড। দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি অর্জন করেছেন এই তারকা। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সব জায়গাতেই সাকিবের নাম রেকর্ড বইয়ে আছে। গতকাল প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে সাকিব গড়লেন আরও দুটি রেকর্ড। একজন দেশে এবং অন্যজন দেশের বাইরে। গতকাল টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৭ হাজার রানের মাইলফলক করলেন সাকিব। এই ল্যান্ডমার্ক স্পর্শ করতে ৮ রানের প্রয়োজন ছিল তার। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এজন্য সাকিবকে খেলতে হলো ৬ বল।
সৈকত আলীর বলে দুই রান নিলেন নিজের ৬ষ্ঠ বলে। তাতেই তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন তারকা এই অলরাউন্ডার। তবে এই কীর্তিতে সাকিবের চেয়ে বেশ অনেকটা এগিয়ে ছিলেন তামিম। ২০ ওভারের ক্রিকেটে ৭ হাজার করতে সাকিবকে খেলতে হয়েছে ৪২২ ইনিংস। ওপেনার তামিম সেটি করেছিলেন মাত্র ২৪২ ইনিংসে ব্যাটিং করে।
বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে সাকিবের চেয়ে বেশি রান আছে কেবল তামিম। বিপিএলের গত মৌসুমে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করা বাঁহাতি এই ওপেনার বর্তমানে সবার উপরে আছেন ৭ হাজার ৩৮৬ রান নিয়ে। সাকিব-তামিমের পর আছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ২৬৪ ইনিংসে মিডল অর্ডার এই ব্যাটার করেছেন ৫ হাজার ৬১৯ রান। ফিনিশার হিসেবে খ্যাতি পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে এসেছে ৫ হাজার ৫৭৬ রান।
টি-টোয়েন্টিতে এদিন আরও এক কীর্তিতে নাম লিখিয়েছেন সাকিব। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে ৭ হাজার রান করার পাশাপাশি বোলিংয়ে ৪০০ উইকেট নিয়েছেন সাকিব। এর আগে এমন কীর্তি গড়েছেন কেবল ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। এই ক্যারিবিয়ান ৭ হাজার ৯৯২ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪২৪ উইকেট। যেখানে বাংলাদেশের সাকিবের উইকেট ৪৭৪। জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি বিশ্বের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা আছে সাকিবের।
আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, এলপিএল, পিএসএল এবং কানাডার লিগে খেলার মতোও অভিজ্ঞতা আছে তার। সবমিলিয়ে এখন পর্যন্ত ৪২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। বর্তমানে তার রান ৭ হাজার ১৯। ২৯ হাফ সেঞ্চুরি আছে নামের পাশে। আর উইকেটের দিক থেকে সাকিব আছেন ৫০০ এর কাছাকাছি। ৭ হাজার রান এবং ৫ হাজার উইকেটের ল্যান্ডমার্কে যেতে পারলে সাকিব হবেন এই কীর্তি গড়া একমাত্র ক্রিকেটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)