ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মাহমুদুল্লাহর বিধ্বংস ইনিংসের পরও মন গলছে না বিসিবি নির্বাচকের!
চলমান বিপিএলে ব্যাট হাতে দারুণ খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বয়স ও ফিটনেসের কারণে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়লেও এবারের বিপিএলে রান করছেন তিনি। এদিকে গতকাল ব্যাট হাতে নজর কেড়েছেন সৌম্য সরকারও। একসময় জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হওয়া সৌম্য নিউজিল্যান্ড সিরিজের পর থেকেই নিয়মিত রান করে আসছেন।
গতকাল (শনিবার) বিপিএলে আবারও দেখা গেল ব্যাটিংয়ে তার ঝলকানি। ঢাকার বিপক্ষে ব্যাট হাতে ৭৫ রান করেন সৌম্য আর মাহমুদউল্লাহ ৭৩ রান করেন। এই চমকপ্রদ ইনিংসের পর বিসিবি নির্বাচক আবদুল রাজ্জাক এই দুই ক্রিকেটারের প্রশংসা করেছেন।
তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাজ্জাক লিখেছেন:“এটা দেখে খুব ভালো লাগছে যে স্থানীয় খেলোয়াড়রা এই ধরনের ভূমিকা পালন করতে শুরু করেছে। রিয়াদ এবং সৌম্য দুর্দান্ত ভূমিকা পালন করেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে মাহমুদউল্লাহ খেলবেন কি না তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে সৌম্য থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। এদিকে গতকাল মাহমুদউল্লাহর প্রশংসা করেছেন বিসিবি পরিচালক আকরাম খানও। তিনি বলেন, নতুন করে তার প্রমাণ করার কিছু নেই।
আকরাম বলছিলেন,‘রিয়াদ শুরুতে ভালো করেছে এবং ওর তো আসলে প্রমাণ করার কিছু নেই। কারণ অনেক খেলোয়াড় আছে যারা অনেকদিন ধরে খেলে আসছে, তারা অটোমেটিক চয়েজ।’
মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি দলে ফেরা নির্ভর করছে কোচ-অধিনায়কের ওপর এমনটাই বলছেন আকরাম, ‘এখন এটা নির্ভর করছে সিলেক্টর, কোচ ক্যাপ্টেন— ওদের ওপর। ওরা কি ধরনের খেলোয়াড় চায়, কোন পজিশনে কি ধরনের খেলোয়াড় ওদের দরকার– এটা ওদের ব্যাপার। কিন্তু সে ভালো খেলোয়াড় কোনো সন্দেহ নেই। ওর যে স্ট্যাট আছে, সেটা আপনি টি-টোয়েন্টি বলেন কিংবা ওয়ানডে, বাংলাদেশের জন্য সে যথেষ্ট পারফর্ম করেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)