ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মাহমুদউল্লাহর ঝোড়ো ব্যাটের পর যা বললেন আকরাম খান!
চলমান বিপিএলে ব্যাট হাতে ধারাবাহিক ভালো পারফর্ম করে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ (শনিবার) ঢাকার বিপক্ষেও ৪৭ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। যদিও এই ম্যাচের পরে সাবেক টাইগার অধিনায়ক আকরাম খান বলেছিলেন- মাহমুদুল্লাহর প্রমাণ করার কিছু নেই।
মিরপুরে দিনের প্রথম ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির এই পরিচালক। এ সময় আকরামের কাছে মাহমুদউল্লাহ’র পারফরম্যান্স নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রিয়াদ শুরুতে ভালো করেছে এবং ওর তো আসলে প্রমাণ করার কিছু নেই। কারণ অনেক খেলোয়াড় আছে যারা অনেকদিন ধরে খেলে আসতেছে, তারা অটোমেটিক চয়েজ।
মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি দলে ফেরা নির্ভর করছে কোচ-অধিনায়কের ওপর এমনটাই বলছেন আকরাম, ‘এখন এটা নির্ভর করতেছে সিলেক্টর, কোচ ক্যাপ্টেন— ওদের ওপর। ওরা কি ধরনের খেলোয়াড় চায়, কোন পজিশনে কি ধরনের খেলোয়াড় ওদের দরকার– এটা ওদের ব্যাপার। কিন্তু সে ভালো খেলোয়াড় কোনো সন্দেহ নেই।
ওর যে স্ট্যাট আছে, সেটা আপনি টি-টোয়েন্টি বলেন কিংবা ওয়ানডে, বাংলাদেশের জন্য সে যথেষ্ট পারফর্ম করেছে। চলতি বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাহমুদউল্লাহ রিয়াদ ১৮৪ রান করেছেন। দুটি ফিফটিও রয়েছে তার ইনিংসে। ৩০.৬৬ গড় এবং ১৪৪.৮৮ স্ট্রাইক রেটে রিয়াদ ব্যাট করেছেন। যার বদৌলতে আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফেরার জোর সম্ভাবনা রয়েছে মাহমুদউল্লাহর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)