ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
অভিষেকেই ম্যাচসেরা, যা বললেন নিশাম
বিপিএলে অভিষেক হতে গতকাল ঢাকায় পা রাখলেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম। আজ শনিবার তিনি মাঠে নামেন। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দারুণ ব্যাটে বলে দক্ষতায় ম্যান অব দ্য ম্যাচ হন তিনি। ব্যাট হাতে ২৬ বলে ৫১ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেটও নেন তিনি। তার দল ৫৩ রানের বড় ব্যবধানে জিতেছে। ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা নিশামের কাছে প্রথমেই জানতে চাওয়া হয় বিপিএলের অভিজ্ঞতা নিয়ে। জবাবে তিনি বলেন, 'এখন পর্যন্ত ভালোই।
গতকাল সকালে এলাম, দলের সাথেই আছি, অনুশীলনও করেছি। খুবই মানসম্পন্ন একটা দল। আমি আসার আগে থেকেই ওরা পয়েন্ট টেবিলের শীর্ষে। চাপ সামলে এই মোমেন্টাম ধরে রাখতে হবে। আজকের ম্যাচ নিয়ে আমি খুবই খুশি। এই উইকেটে টপ অর্ডার যেভাবে ব্যাট করেছে, অবিশ্বাস্য। ৬ নম্বরে নেমে আমার জন্য মোমেন্টাম টেনে নেওয়া খুব সহজ ছিল।' বাংলাদেশে পৌঁছেছেন গতকাল, আজকেই খেললেন ম্যাচ এমন প্রশ্নের জবাবে নিশাম বলেন, 'এটা আসলে নতুন কিছু না।
গত কয়েক বছর ধরেই ক্রিকেট এমন চলছে। অনেক ভ্রমণ, এখানে ওখানে যাওয়া, টি-২০ লিগের আধিপত্য। আমি আগেও এভাবে খেলেছি, নতুন কিছু না। এই কন্ডিশনেও অতীতে খেলা হয়েছে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে হয়ত আপনি নেমেই মারা শুরু করবেন, তবে এখানে আগে উইকেটে কিছুটা সময় কাটাতে হবে মানিয়ে নেওয়ার জন্য। প্রথম ১০ ওভারের কারণে আমার জন্য খেলা সহজ হয়ে গিয়েছিল, ক্রিজে নেমেই চড়াও হতে পেরেছি।
মানিয়ে নেওয়ার বিষয় নিয়ে নিশাম জানান, 'বিশ্বজুড়ে যখন খেলে বেড়াবেন, তখন মানিয়ে নেওয়া সহজ হয়ে যায়। নিজেরও দায়িত্ব আছে। সামনে কী হতে পারে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হয়। কোচ অধিনায়করা তো থাকেই। তাই দিনশেষে দায়িত্বটা নিজের। টেকনোলোজির কারণে প্রস্তুতি খুব কঠিন কিছু না। অনেকের সঙ্গে আবার আগে খেলা হয়েছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)