ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
টানা তিন হারের পর যা বলছে খুলনা!
টানা ৩ পরাজয়ের মুখ দেখলো খুলনা টাইগার্স। আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে হেরেছে ৫ উইকেটে। এই হারে সবচেয়ে বেশি দায় ডেথ ওভারের রুবেল হোসেনের বাজে বোলিং। খুলনার এই পেসার ১৯তম ওভারেই ২৪ রান দিয়েছেন।
ম্যাচ শেষে খুলনার বিদেশী ক্রিকেটার মার্ক দেয়ালের কাছে জানতে চাওয়া হয় রুবেলের ওভার সম্পর্কে। জবাবে দেয়াল বলছিলেন, 'আসলে এটাই ক্রিকেটের প্রকৃতি। অবশ্যই বোলাররা অনুশীলনে অনেক পরিশ্রম করে। বিষয়টি শুধুই মাঠে কাজে লাগানোর। আমি মনে করি আজ এমন একটি দিন ছিল যেখানে আমরা তা কাজে লাগাতে পারিনি।'
'আমার মনে হয় এখানে বোলারদের কোনো ঘাটতি আছে বা সেরকম কোনো বিষয় নয়। এখানে মনে হয় আত্মবিশ্বাস এবং পরিকল্পনা কাজে লাগানোর অভাব রয়েছে। মাঝের ওভারে বোলিং ফিল্ডিংয়ের কারণে আমরা ম্যাচে ফিরেছিলাম। এখানে শুধু চাপের মুহূর্তে মাথা ঠাণ্ডা রেখে নিজের দক্ষতা আর সামর্থ্যকে কাজে লাগাতে হবে।'-আরো যোগ করেন তিনি।
জয়ের জন্য খুলনার পর্যাপ্ত রান ছিল কিনা এমন প্রশ্নে দেয়াল বলেন, 'আসলে আমরা যেহেতু হেরে গেছি ফলে আমরা (পর্যাপ্ত রান তুলতে) পারিনি (হাসি)। কিন্তু মাঝামাঝি সময়ে মনে হয়েছে ১৫ রান কম করেছি আমরা। উইকেট ভালো ছিল। এখানে বোলিংয়ের কোয়ালিটি অনুযায়ী আমাদের এত অল্প রানে আটকে যাওয়াটা উচিত হয়নি। তবে আমরা দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেলেছি।'
'এটাও খেলার অংশ। অধিনায়ক (বিজয়) এবং আরেকজন (হাবিবুর সোহান) মিলে ১০০ রানের একটা জুটি গড়ল। এটাই ক্রিকেট। আমরা গিয়েই মারতে পারতাম তখন হয়ত দেখা যেত ১০ ওভারের আগে ৫ উইকেট হারিয়ে বসে আছি। শুরুর দিকে ১৫০ এর মত রানের কথা আমরা ভেবেছিলাম।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)