ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
টাইগারদের জন্য যেমন কোচ চায় বিসিবি!
বাংলাদেশের বোলিং ও ব্যাটিং কোচ হওয়ার জন্য যারা আবেদন করেছেন তাদের সাক্ষাৎকার নিয়েছে বিসিবি কোচ নিয়োগ কমিটি। বাংলাদেশে এর আগে যারা কাজ করেছেন তারা ছাড়াও অনেকেই সাক্ষাৎকার দিয়েছেন। এছাড়া দল নিয়ে তাদের ভাবনা ব্যক্ত করেন। তবে অতীতে কাজ করেছেন এমন কোচ নিয়োগে আগ্রহী বিসিবি।
এ প্রসঙ্গে বিসিবি পরিচালক নেমুর রহমান দুর্জয় বলেছেন: “আমরা অনেক আবেদনকারীর কাছ থেকে প্রাথমিক আগ্রহ দেখেছি যারা ইতিমধ্যে বাংলাদেশে কাজ করছেন এবং কাজ করতে আগ্রহী। আমরা মূলত আগ্রহী ছিলাম তারা কীভাবে কাজ করে বা তারা বাংলাদেশের প্রেক্ষাপটে কীভাবে কাজ করতে চায়। " যারা কোচ হতে আগ্রহী তাদের কার কেমন কোচিং দর্শন।
বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা কি, কি ধরণের কাজ করতে চান এসব জানার চেষ্টা করেছে বিসিবি। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলে তারপর অনুমোদনের জন্য বোর্ডে প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন দুর্জয়। তিনি বলেন, “কার কি দর্শন, যারা এখানে অলরেডি কাজ করেছে বাংলাদেশে, তাদের দর্শন বা অভিজ্ঞতা একরকম। আর যারা কাজ করতে আগ্রহী তাদের দর্শন একরকম। তো এটা একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। কিন্তু, বেশি কিছু ভালো ইন্টারেস্ট বা তাদের নতুন ভিশন আমরা জানতে পেরেছি।
পরবর্তী প্রক্রিয়া হচ্ছে এদের ইন্টারভিউ শেষ হলে পরে আমরা বসে চূড়ান্ত করে আমাদের যে রিকমন্ডেশন সেটা চূড়ান্ত করে বোর্ডে প্রস্তাব করব অনুমোদনের জন্য” বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন রস টেইলর। কিন্তু তিনি পুরোপুরি সময় দিতে পারবে না বলে জানিয়েছে বিসিবিকে। এছাড়াও শট টেইট পেস বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেও শেষ মুহুর্তে ওয়েস্ট ইন্ডিজের কোচ হওয়ায় নাম সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন দুর্জয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)